৪ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নেই, দুর্ভোগ ৬ বছরেও কা‌টে‌নি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৪ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নেই, দুর্ভোগ ৬ বছরেও কা‌টে‌নি
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬



---

কালকিনি,ডাসার (মাদারীপুর) প্র‌তি‌নি‌ধি : মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ও চরদৌলতখান ইউনিয়নের সংযোগস্থলে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটিতে ছয় বছরেও সংযোগ সড়ক হয়নি। এতে দুই ইউনিয়নের হাজারো মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে বিকল্প পথে চলাচল করছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও কৃষকেরা।
​

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই ইউনিয়নের মানুষের যোগাযোগ সহজ করতে এবং কৃষি পণ্য পরিবহনের সুবিধার্থে সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণকাজের দায়িত্বে ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স সরদার এন্টারপ্রাইজ’। মূল সেতুর কাজ শেষ হলেও দুই প্রান্তে সংযোগ সড়ক নির্মাণ না করায় সেতুটি এখন কার্যত অকেজো হয়ে পড়েছে।
​

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংযোগ সড়ক না থাকায় সেতুতে উঠতে ও নামতে চরম ভোগান্তি হচ্ছে। জরুরি রোগী পরিবহন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াত এবং উৎপাদিত ফসল বাজারে নিতে গিয়ে প্রতিনিয়ত বিপাকে পড়ছেন তাঁরা। দীর্ঘ ছয় বছর ধরে এমন অচলাবস্থা চললেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
​

এলাকাবাসীর দাবি, দ্রুত সেতুর উভয় পাশে সংযোগ সড়ক নির্মাণ করে জনদুর্ভোগ লাঘব করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৩১   ১ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ভোটাভুটিতে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত
স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো ও বিদ্যুৎসহ ১০ প্রকল্পে একনেকের অনুমোদন
তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি তরুণদের
৪ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নেই, দুর্ভোগ ৬ বছরেও কা‌টে‌নি
দলীয় কার্যক্রমে অসন্তোষ, গোপালগঞ্জে বিএনপির ৬ নেতার পদত্যাগ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেপ্তার
রূপগঞ্জে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ