নাটোরে শিক্ষা বাজেট বিষয়ে মতবিনিময় সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে শিক্ষা বাজেট বিষয়ে মতবিনিময় সভা
সোমবার, ২৮ নভেম্বর ২০২২



নাটোরে শিক্ষা বাজেট বিষয়ে মতবিনিময় সভা

জেলায় আজ টেকসই উন্নয়নের অভীস্ট লক্ষ্য অর্জনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে জেলায় শিক্ষা বাজেট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় বক্তারা বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের অভীস্ট লক্ষ্য অর্জনের ১২টি সূচকের মধ্যে অন্যতম গুণগতমানের শিক্ষা নিশ্চিত করা। পথ পরিক্রমায় আমাদের গন্তব্য ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ। এ লক্ষ্য পূরণে গুণগত শিক্ষার কোন বিকল্প নেই। প্রতিবছর শিক্ষা বাজেটে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের বাজেটে শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ জিডিপি’র ২.০৮ শতাংশ। এ বরাদ্দ ছয় শতাংশে উন্নীত করার দাবি জানান বক্তারা।
পাশাপাশি বাজেট বরাদ্দের বিদ্যমান সুযোগ কাজে লাগিয়ে গুণগত শিক্ষা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা গণসাক্ষরতা অভিযান ও ‘আলো’র আয়োজনে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রওনক জাহান, জেলা শিক্ষা অফিসার আখতার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র ও অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।

বাংলাদেশ সময়: ১৪:৪৯:১২   ৫৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
বন্ধ্যাত্বের চিকিৎসায় দেশে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’: ডেনমার্ক
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে গবেষণার অনন্য মডেল আইইডিসিআর : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
​দীর্ঘ ৭ মাসের প্রতীক্ষার অবসান, উৎপাদনে ফেরার প্রক্রিয়ায় যমুনা সার কারখানা
কালকিনিতে সোনালী ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন ‌
মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ