মাছের খাবারে মিলল ৪৩ কেজি গাঁজা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাছের খাবারে মিলল ৪৩ কেজি গাঁজা
সোমবার, ২৮ নভেম্বর ২০২২



মাছের খাবারে মিলল ৪৩ কেজি গাঁজা

নারায়ণগঞ্জে মাছের খাবার সরবরাহের সময় একটি ট্রাকে তল্লাশি করে ৪৩ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ নভেম্বর) রাতে সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাক তল্লাশি করে গাঁজার চালানসহ ওই যুবককে আটক করা হয়।

আটক যুবকের নাম জুয়েল (২৭)। তিনি কুমিল্লার সদরের আলেখারচর বিশ্বরোড এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

অভিযানের নেতৃত্ব দেয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ বিল্লাল হোসেন সোমবার (২৮ নভেম্বর) দুপুরে সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাছের খাবার সরবরাহের আড়ালে কুমিল্লা থেকে বিপুল পরিমাণ মাদকের চালান নিয়ে একটি ট্রাক নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আসছিল। সংবাদ পেয়ে মধ্যরাতে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়। রাত ২টায় ট্রাকটি টোলপ্লাজা অতিক্রম করার সময় পুলিশের চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে আটক করে ট্রাকে তল্লাশি চালায়। এক পর্যায়ে ট্রাকে থাকা মাছের খাবারের অনেকগুলো বস্তার মধ্যে ছয়টি বস্তা থেকে ৪৩ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা।

আটক মাদক ব্যবসায়ী জুয়েলের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:১৭:২৫   ৫৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ