৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
সোমবার, ২৮ নভেম্বর ২০২২



৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করেনি।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে ফল প্রকাশর পর এ তথ্য দেখা গেছে।

এ বছর ২৯ হাজার ৬৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২ হাজার ৯৭৫টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবং ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

এ ছাড়া এবার জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ জন এবং ছাত্রের সংখ্যা ১ লাখ ২১ হাজার ১৫৬।

কোন বোর্ডে পাসের হার কত:

ঢাকা বোর্ডে পাসের হার ৯০.৩ শতাংশ, রাজশাহী বোর্ডে ৮৫.৮৮ শতাংশ, বরিশাল বোর্ডে ৮৯.৬১ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৯১.২৮, দিনাজপুর বোর্ডে ৮১.১৪ শতাংশ, সিলেট বোর্ডে ৭৮.৮২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৭.৫৩ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮৯.০২ শতাংশ এবং যশোরে পাসের হার ৯৫.৩ শতাংশ।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। চলে ১ অক্টোবর পর্যন্ত। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী ছিল।

এ ছাড়া মাদরাসা বোর্ডের ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী ছিল।

বাংলাদেশ সময়: ১৫:১৫:৩০   ৫৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
বন্ধ্যাত্বের চিকিৎসায় দেশে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’: ডেনমার্ক
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে গবেষণার অনন্য মডেল আইইডিসিআর : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
​দীর্ঘ ৭ মাসের প্রতীক্ষার অবসান, উৎপাদনে ফেরার প্রক্রিয়ায় যমুনা সার কারখানা
কালকিনিতে সোনালী ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন ‌
মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ