যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৭তম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৭তম বৈঠক অনুষ্ঠিত
সোমবার, ২৮ নভেম্বর ২০২২



---

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২২ : একাদশ জাতীয় সংসদের ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৭তম বৈঠক আজ কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য নাজমুল হাসান, আব্দুস সালাম মূর্শেদী এবং জুয়েল আরেং বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি; যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সার্বিক কার্যক্রম এবং কর্মসূচিতে কোন আর্থিক অনিয়ম থাকলে সে বিষয়ে গৃহীত ব্যবস্থার হালনাগাদ তথ্য এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

দেশের সকল জেলা স্টেডিয়াম, টেনিস কোর্ট ও সুইমিংপুলসমূহের রক্ষনাবেক্ষণ যথাযথভাবে বজায় রেখে এবং সুনির্দিষ্ট নীতিমালা পালন সাপেক্ষে দৈনিক ৩-৪ ঘন্টা সর্বসাধারণের জন্য উম্মুক্ত করে দিতে কমিটি কর্তৃক সংশ্লিষ্ট কর্তপক্ষকে সুপারিশ করা হয়।

বৈঠকে ঢাকা শহরে অবস্থিত ওয়াপদা, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ রেলওয়ে এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বেদখল জমিসমূহ খেলাধুলার উপযোগী করে তুলতে এবং মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে উন্নতমানের ফ্লাডলাইট প্রতিস্থাপন করতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব, যুব ও ক্রীড়া অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৬:৪২   ৫৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ