জেনিফার লোপেজের নতুন অ্যালবাম ‘দিস ইজ মি…নাউ’

প্রথম পাতা » ছবি গ্যালারী » জেনিফার লোপেজের নতুন অ্যালবাম ‘দিস ইজ মি…নাউ’
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২



জেনিফার লোপেজের নতুন অ্যালবাম ‘দিস ইজ মি…নাউ’

জেনিফার লোপেজের ভক্তদের জন্য সুখবর। নতুন একটি গানের অ্যালবাম নিয়ে আসছেন তিনি। অ্যালবামের নাম ‘দিস ইজ মি…নাউ’।

দীর্ঘ ২০ বছর আগে অর্থাৎ ২০০২ সালের ২৫ নভেম্বর মুক্তি পেয়েছিল জেনিফার লোপেজের তৃতীয় অ্যালবাম ‘দিস ইজ মি…দেন’। সেই তারিখটি মাথায় রেখেই চলতি বছরের ২৫ নভেম্বর নতুন এ অ্যালবামের ঘোষণা দিয়েছেন গায়িকা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইনস্টাগ্রামে নতুন অ্যালবামের এক ঝলকও প্রকাশ করেছেন মার্কিনি এ গায়িকা। পোস্ট করা ভিডিও থেকে জানা যায়, ১৩টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি।

এর মধ্যে একটি গান এরই মধ্যে দর্শকের উদ্দেশে প্রকাশ করেছে জেলো। গানটির শিরোনাম: ‘ডিয়ার বেন পিটি টু’। নাম থেকেই বোঝা যাচ্ছে, স্বামী বেন অ্যাফ্লেককে নিয়েই গানটি তৈরি।

জেনিফার লোপেজের কাছে নতুন এ অ্যালবামটি নতুন যুগের সূচনার মতো। কেননা, দুই দশক ধরে যে মানসিক, আধ্যাত্মিক এবং জীবনমুখী যাত্রা করেছেন তিনি, তারই বহিঃপ্রকাশ ঘটেছে অ্যালবামের প্রতিটি গানে। নতুন এ অ্যালবামটি ২০২৩ সালে মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১০:৪০:৫৮   ৪৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মাদারগঞ্জগামী বাসের মর্মান্তিক দুর্ঘটনা,টাঙ্গাইলে ৭ জনের মৃত্যু আহত অনেকে
আজ পর্যন্ত জুলাই আন্দোলনের কৃতিত্ব নেয়নি জামায়াত: শফিকুর রহমান
বৃক্ষরোপণ কর্মসূচিতে সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করতে হবে: নজরুল ইসলাম খান
বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করতে চাই : শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ
‘উই স্ট্যান্ড উইথ বিটিএস’, হ্যাশট্যাগে সয়লাব সামাজিক মাধ্যম
কুরিয়ারে পাঠানো হচ্ছিল ‘ব্লুটুথ স্পিকার’, খুলতেই মিলল ১১ হাজার ইয়াবা
দেশের ক্রীড়া উন্নয়নে প্রান্তিক পর্যায় থেকে প্রতিভা খুঁজে আনতে চাই : মীর হেলাল
মানবপাচার প্রতিরোধে গণমাধ্যম ও সংস্কৃতির ভূমিকা অপরিহার্য

News 2 Narayanganj News Archive

আর্কাইভ