সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা, যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা, যুবক আটক
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২



সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা, যুবক আটক

সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার অভিযোগে শাহিনুর ইসলাম (৩৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (২৮ নভেম্বর) রাতে জয়পুরহাট শহরের পাসপোর্ট অফিস চত্বর থেকে তাকে আটক করা হয়।

আটক শাহিনুর ইসলাম নওগাঁর ধামইরহাট উপজেলার আজমপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান বলেন, শাহিনুর ইসলাম ৪-৫ জনের একটি সিন্ডিকেটের মূল হোতা। তারা ২০১৬ সাল থেকে দরিদ্র জনগণের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ড করে আসছে। এই সিন্ডিকেটটি অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাসের মাধ্যমে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত।

কয়েক দিন আগে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ চলে। শাহিনুর ইসলাম এক প্রার্থীর সঙ্গে যোগাযোগ করে চাকরি দেয়ার জন্য অবৈধভাবে ১০ লাখ টাকা হাতিয়ে নেয় এবং ভুয়া নিয়োগপত্র দেয়। আর এমন অভিযোগেই ভুয়া নিয়োগপত্রসহ র‌্যাব-৫-এর একটি আভিযানিক দল তাকে আটক করে।

এ বিষয়ে অভিযুক্ত শাহিনের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:০০:০২   ৫৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আজিম উদ্দিন আর নেই
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ