উদ্যোক্তা রাজিয়া সুলতানার তৈরি পাটজাত পণ্য রফতানি হচ্ছে বিদেশে

প্রথম পাতা » অর্থনীতি » উদ্যোক্তা রাজিয়া সুলতানার তৈরি পাটজাত পণ্য রফতানি হচ্ছে বিদেশে
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২



---

পাটের চট ও সুতা দিয়ে তৈরি বিভিন্ন রকমের পণ্য দেশের গণ্ডি পেরিয়ে রফতানি হচ্ছে বিদেশে। নীলফামারীর সৈয়দপুরের শিক্ষিত গৃহিণী রাজিয়া সুলতানা নিজের ইচ্ছাশক্তির বলে প্রথমে এককভাবে ক্ষুদ্র পরিসরে অনলাইনের মাধ্যমে ব্যবসা শুরু করেন। সে ব্যবসা প্রসারিত হয়ে আজ যেমন বেড়েছে ব্যবসার পরিধি, তেমনি নতুন করে বেশ কয়েকজনের কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে।

প্রায় আড়াই বছর আগে করোনার শুরু দিকে সৈয়দপুর শহরের নিয়ামতপুর মুন্সিপাড়া এলাকায় নিজ বাড়িতে এককভাবে পাটজাত পণ্য তৈরি করে অনলাইনে বিক্রি শুরু করেন। স্বামীর অনাগ্রহের কারণে মাস্টার্স শেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিবন্ধন করার পরও চাকরি খোঁজার চেষ্টা করেননি। তবে স্বামীর সমর্থনে বাড়িতে বসে কিছু করার আগ্রহ থেকেই শুরু হয় মুখরোচক খাদ্যপণ্য তৈরি এবং তা অনলাইনে বিক্রি। কিন্তু সেটা বেশিদিন ধরে রাখতে পারেননি। তারপর নিজের সামান্য কিছু জানা কাজ দিয়ে শুরু করেন পাটজাত শোপিস পণ্য তৈরি ও বিক্রি। ক্রমান্বয়ে আরও কিছু প্রশিক্ষণ নিয়ে কাজের পরিধি বৃদ্ধি করে উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের (উই) সঙ্গে যুক্ত হয়ে দেশের বড় বড় শোরুমে পণ্য দিতে থাকেন। এ সময় বিদেশেও রফতানি শুরু করেন।

উদ্যোক্তা রাজিয়া সুলতানা বলেন, পণ্য রফতানির সফলতা সম্মাননা হিসেবে উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) আমাকে এক্সপোর্টার অব দ্য ইয়ার ঘোষণা এবং পুরস্কৃত করে। আমার এখানে বর্তমানে কুশন কভার, সিকা, দোলনা, শোপিস, ড্রিমক্যাচার, ওয়াল মিরর, ব্যাগ, স্লিপার,পাটের ব্যাগ, প্যাকেজিং ব্যাগ ও ঝাড়বাতি তৈরি হচ্ছে।’

তিনি আরও বলেন, নারীরা অলসভাবে বাড়িতে বসে না থেকে কিছু একটা করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন।

সৈয়দপুর উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের চেয়ারম্যান শিউলি বেগম বলেন, যদি পিছিয়ে পড়া নারীদের উদ্যোক্তায় পরিণত এবং তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা যায়, তাহলে দেশ আর্থিকভাবে আরও সমৃদ্ধ হবে।

জেলা বিসিকের উপব্যবস্থাপক হুসনে আরা খাতুন বলেন, রাজিয়া সুলতানা দেশের গর্ব। তিনি নীরবে কাজ করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করে নিয়ে আসছেন।

রাজিয়া সুলতানার তৈরি পাটজাত পণ্য অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, কাতার, সৌদি আরব ও ফ্রান্সে সরাসরি বা বায়ারের মাধ্যমে রফতানি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০:৫৬:৩৮   ৫১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


এ অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা
বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর - অর্থমন্ত্রী
সমুদ্রে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর জন্য নির্দেশনামূলক নীতিমালা অনুমোদন বিমসটেকের
এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
সন্দেহজনক আর্থিক লেনদেনের রিপোর্ট ৭৪ শতাংশ বেড়েছে, ব্যাংকিং খাতের ৯৫ শতাংশ
আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী
আরোপিত ৫ শতাংশ কর হ্রাস উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ঘটাবে : ইউজিসি চেয়ারম্যান
বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ