শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসবেন জেনডায়া-টম

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসবেন জেনডায়া-টম
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২



শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসবেন জেনডায়া-টম

শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জেনডায়া ও টম হল্যান্ড। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন ‘স্পাইডারম্যান’ খ্যাত এ জুটি।

তাদের ঘনিষ্ঠ সূত্র হতে জানা গেছে, প্রেমের সম্পর্কটি নিয়ে খুবই সিরিয়াস জেনডায়া এবং টম। সারাজীবন তারা এক সঙ্গেই থাকতে চান। তাই শিগগিরিই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন এ প্রেমিকযুগল। তবে নিজেদের বিয়ে নিয়ে কেউই এখনও মুখ খোলেননি তারা।

জানা গেছে, ২০১৬ সালে ‘স্পাইডারম্যান: হোমকামিং’ ছবির শুটিংয়ের সেটে তাদের পরিচয় হয়। ওই সিনেমায় টমের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন জেনডায়া।

পরে ২০২১ সালের শুরুতে টম হল্যান্ড ও জেনডায়ার প্রেমের গুঞ্জন উঠে শোবিজ অঙ্গনে। এর কিছুদিন পরেই লস অ্যাঞ্জেলেসের নানা জায়গায় চুম্বনরত অবস্থায় ক্যামেরায় ধরা পড়েন এ প্রেমিকযুগল। একই বছরের নভেম্বরে প্রেমের সম্পর্কের বিষয়টি স্বীকার করেন টম।

খবর : ইউএস উইকলি

বাংলাদেশ সময়: ১৬:৪৬:০৪   ৬৫৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি, প্রশ্ন তুলল সিপিডি
এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত
‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’
মাদকের টাকায় হাত না দিতে ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি
দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে - প্রধানমন্ত্রী
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী
সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ পাস
উসকানিতে পা দেবেন না, নিজ কর্মস্থল হেফাজতে রাখুন : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ