টেকনাফে বিদেশি পিস্তল, গুলি ও আইসসহ আটক ১

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে বিদেশি পিস্তল, গুলি ও আইসসহ আটক ১
বুধবার, ১৮ মার্চ ২০২৬



টেকনাফে বিদেশি পিস্তল, গুলি ও আইসসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে ২টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন, ৯ রাউন্ড পিস্তলের গুলি এবং ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) সহ একজনকে আটক করেছে বিজিবি।

বুধবার (১৮ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান।

আটক আব্দুল আলীম তাহের (২৮) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াববারাং এলাকার আবু তাহেরের ছেলে।

লে. কর্নেল মো. হানিফুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের মুছনী বাজার এলাকায় একটি অটোরিকশায় এই অভিযান চালানো হয়। অভিযানে অটোরিকশা ও চালকের দেহ তল্লাশি কালে অটোরিকশায় থাকা একটি ব্যাগ উদ্ধার করে। ওই ব্যাগ তল্লাশি করে ২টি ছোট প্যাকেট পাওয়া যায়। যার মধ্যে একটি প্যাকেটে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন এবং ৯ রাউন্ড পিস্তলের গুলি এবং অপর প্যাকেটে ৪০০ গ্রাম (পলিথিনের প্যাকেটসহ) ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মামলা করে আটক ব্যক্তিকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৪৮   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ