সাবেক সংসদ-সদস্য জি এম ফজলুল হকের নামাযে জানাযা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবেক সংসদ-সদস্য জি এম ফজলুল হকের নামাযে জানাযা অনুষ্ঠিত
বুধবার, ১৮ মার্চ ২০২৬



সাবেক সংসদ-সদস্য জি এম ফজলুল হকের নামাযে জানাযা অনুষ্ঠিত

আজ (বুধবার) দুপুর ১২:০০ ঘটিকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক সংসদ সদস্য ও দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ জি এম ফজলুল হকের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ জানাজায় ইমামতি করেন।

এর আগে তাঁর ছেলে পরিবারের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন এবং পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও চাঁদপুরবাসীর প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, জি এম ফজলুল হক ছিলেন সৎগুণের অধিকারী এবং দেশের সেবায় তিনি নিজেকে উৎসর্গ করেছেন। তারপর মরহুমের কফিনে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, এমপি; হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিজ কানিজ মওলা, অতিরিক্ত সচিব (এফএন্ডপিআর) এবং অতিরিক্ত সচিব (আইপিএএন্ডএস) কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

জানাযায় বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্যবৃন্দ, সার্জেন্ট অ্যাট-আর্মসসহ সংসদ সচিবালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিনি মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, সন্তান, নাতি নাতনিসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

জি এম ফজলুল হক ১৯৯৬ ও ২০০১ সালে অনুষ্ঠিত ৭ম ও ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হিসাবে তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং শিল্প-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:৪৯   ১৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬
আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
যানজট নিয়ন্ত্রণে মাঠে ২২ স্বেচ্ছাসেবক, দেওয়া হলো বডি ক্যামেরা
অপরিকল্পিত শহরকে পরিকল্পনায় আনতে ধৈর্য ধরতে হবে: এমপি কালাম
যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি
জামালপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে কড়াকড়ি, যৌথ অভিযানে ৯ মামলা ও জরিমানা
মধুখালীতে জাঁকজমকপূর্ণ নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হবে
রৌমারি বিলে অবৈধ বালু-মাটি উত্তোলনের দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
সদরপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ