সৌ‌দি‌তে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » কিশোরগঞ্জ » সৌ‌দি‌তে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসীকল্যাণ মন্ত্রী
বুধবার, ১৮ মার্চ ২০২৬



সৌ‌দি‌তে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসীকল্যাণ মন্ত্রী

সৌ‌দি‌তে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসীকল্যাণ মন্ত্রী

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর প্রবাসী বাচ্চু মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা দিয়ে ভবিষ্যতে আরো সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে নিহতের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি বাচ্চু মিয়ার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি সমবেদনা জানান।
পরিবারের সদস্যদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের ধৈর্য ধরার অনুরোধ জানান। পরে তিনি নিহতের পরিবারের হাতে অনুদানের তিন লাখ টাকা তুলে দেন।

এ ছাড়া সৌদি আরব সরকারের সঙ্গে যোগাযোগ করে যথাযথ ক্ষতিপূরণ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আরিফুল হক। পরিবারটির স্থায়ী বসবাসের জন্য একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন মন্ত্রী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মো. জালাল উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল প্রমুখ। এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

গত ৮ মার্চ সৌদি আরবের আল খারিজ শহরের একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় বাচ্চু মিয়াসহ দুই বাংলাদেশি নিহত হন। ওই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বাংলাদেশ সময়: ১৫:৩১:২৪   ১৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহেল মোল্লা
স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায়
কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
সৌ‌দি‌তে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসীকল্যাণ মন্ত্রী
চোরাই পথে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না : জামায়াত আমির
যারা ইনসাফের পক্ষে কথা বলবে তারাই ক্ষমতায় ঠিকে থাকবে : সাদিক কায়েম
কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, মালিকসহ দগ্ধ ৪
বিএনপি ২৪০ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে: ফজলুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ