ফেনীতে ভূমি অধিগ্রহণের টাকা পেলেন ১৯ ভূমি মালিক

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে ভূমি অধিগ্রহণের টাকা পেলেন ১৯ ভূমি মালিক
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২



ফেনীতে ভূমি অধিগ্রহণের টাকা পেলেন ১৯ ভূমি মালিক

ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ১ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৪৬০ টাকা পেলেন ১৯ ভূমি মালিক।
মঙ্গলবার বেলা ১১ টায় নিজ সম্মেলন কক্ষে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
রাজস্ব শাখা সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপ লাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্প, সোনাপুর-সোনাগাজী-জোরারগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প এবং চট্টগ্রাম-ফেনী বাখরাবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপ লাইন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ১৯ ভূমি মালিককে ১ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৪৬০ টাকার চেক হস্তান্তর করেছে জেলা প্রশাসন।
উপস্থিতির উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, দালাল চক্র, প্রতারক চক্রের খপ্পরে পড়বেন না। সরাসরি নির্দিষ্ট দপ্তরে যোগাযোগ করুন।
একই সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ঢাকা পাইপ লাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেনী সদরে ১১ জন, নোয়াখালীর সোনাপুর-ফেনীর সোনাগাজী-চট্টগ্রামের জোরারগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্পে ৬ জন, চট্টগ্রাম-ফেনী-বাখরবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল প্রকল্পে ২ জনের কাছে চেক হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তারের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৪১   ৬৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ