জোশে হুঁশ হারিয়ে ফেলেছে বিএনপি : হানিফ

প্রথম পাতা » চট্টগ্রাম » জোশে হুঁশ হারিয়ে ফেলেছে বিএনপি : হানিফ
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২



জোশে হুঁশ হারিয়ে ফেলেছে বিএনপি : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন বিএনপির অনেক নেতাকর্মী জোশে হুঁশ হারিয়ে ফেলেছে। আমি শুধু একটা কথাই বলবো জোশে পড়ে হুঁশ হারায়েন না, বেহুঁশ হইয়েন না।
তিনি বলেন, ‘রফিকুল ইসলাম মাদানীকে দেখছেন না, ওর হুঁশ ফিরে আসার পর তো পা জড়ায় ধরছে সকলের। আর আপনাদের হুঁশ ফিরে আসলে হয়তো ওর মতো পা জড়ায় ধরতে পারেন।’
মঙ্গলবার চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে যুবলীগের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বিভাগীয় সমাবেশের আয়োজন করে যুবলীগ।
প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে চট্টগ্রামসহ ১১ জেলার যুবলীগের প্রস্তুতি সভায় যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।
মাহবুব উল আলম হানিফ বলেন, ৪ ডিসেম্বর চট্টগ্রামে আমাদের জনসভা হবে, আমাদের নেত্রী আসবেন। ওই দিনটি হবে চট্টগ্রামবাসীর আনন্দের দিন। ইতিমধ্যে চট্টগ্রাম শহরের রাস্তায় রাস্তায় বর্ণিল সাজে সেজেছে। প্রধানমন্ত্রী যেদিন আসবেন সেদিন চট্টগ্রামে জনসমুদ্র হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাচার করেন উল্লেখ করে তিনি বলেন, ‘মির্জা ফখরুল চমৎকারভাবে যেভাবে মিথ্যাকে বর্ণনা করেন তাতে তার জুড়ি মেলা ভার। বিএনপির সেই আগের কথার জোর কিন্তু নেই। এখন সুরটা কিছু নরম হয়ে গেছে। মিউ মিউ শব্দ এসেছে এখন তাদের। এর একটাই কারণ আওয়ামী যুবলীগের সেই ১১ তারিখের জনসভা। যুবলীগের এক সমাবেশ দেখে বিএনপির অনেকের হুঁশ ফিরে এসেছে। তবে বিএনপির মিথ্যা বলার জুড়ি নাই। মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি।’
প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, এম শাহাদাত হোসেন তসলিম, আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, মুহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক আবু মনির মো. শহিদুল হক রাসেল, মো. সাইফুর রহমান সোহাগ, মশিউর রহমান চপল, মীর মোহাম্মদ মহি উদ্দিন, মো. আব্দুল হাই, আদিত্য নন্দী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:৪১:২৭   ৫১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জনসাধারণের সঙ্গে ভালো আচরণ করতে বললেন কৃষিমন্ত্রী
জুলাই সনদ ইস্যুতে ‘১৮০ ডিগ্রি ঘুরে গেছে বিএনপি’: গোলাম পরওয়ার
ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের ঈদ পুনর্মিলনীতে মানুষের ঢল
মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে : পানিসম্পদমন্ত্রী
যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে: অর্থমন্ত্রী
লেভেলক্রসিংগুলোতে আন্ডারপাস ও ওভারপাস করা হবে : রেল প্রতিমন্ত্রী
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে নিহত ১২
ঐক্যবদ্ধভাবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই হোক আজকের প্রকৃত আনন্দ: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য : দীপেন দেওয়ান
টেকনাফে বিদেশি পিস্তল, গুলি ও আইসসহ আটক ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ