টিমোথি ও জেনডায়ার সঙ্গে ‘ডুন ৩’-তে ফিরছেন রবার্ট প্যাটিনসন

প্রথম পাতা » ছবি গ্যালারী » টিমোথি ও জেনডায়ার সঙ্গে ‘ডুন ৩’-তে ফিরছেন রবার্ট প্যাটিনসন
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬



টিমোথি ও জেনডায়ার সঙ্গে ‘ডুন ৩’-তে ফিরছেন রবার্ট প্যাটিনসন

বিশ্বখ্যাত সায়েন্স ফিকশন চলচ্চিত্র সিরিজ ‘ডুন’-এর তৃতীয় ও শেষ কিস্তি নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। সম্প্রতি অভিনেতা টিমোথি চালামেটের সামাজিক মাধ্যমে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছেন। পরিচালক ডেনিস ভিলেনিউভের এই মহাকাব্যিক ট্রিলজির সমাপ্তি ঘিরে এখন দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা।

‘ডুন : পার্ট থ্রি’-তে যেমন চেনা মুখগুলো ফিরছেন, তেমনি যুক্ত হচ্ছেন নতুন কিছু বড় তারকা।
টিমোথি চালামেটের পাশাপাশি ‘চানি’ চরিত্রে ফিরছেন জেনডায়া। এ ছাড়াও ‘ডানকান আইডাহো’ চরিত্রে ফিরছেন জেসন মোমোয়া। এই কিস্তিতে খলনায়ক ‘স্কাইটেল’-এর চরিত্রে দেখা যাবে ‘দ্য ব্যাটম্যান’ খ্যাত অভিনেতা রবার্ট প্যাটিনসনকে। রাজকুমারী ইরুলান চরিত্রে ফ্লোরেন্স পিউ ও লেডি মার্গো চরিত্রে লেয়া সেদু-র ভূমিকা এবার আরো বড় হবে।

আগামী ১৮ই ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ‘ডুন ৩’। মজার ব্যাপার হলো, একই দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে মার্ভেলের আলোচিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। ফলে বক্স অফিসে এক বিশাল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

সূত্র : এনডিটিভি

বাংলাদেশ সময়: ১২:৪৫:৪৭   ১৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা, সক্ষমতা ও সহযোগিতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর
মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
সর্বজনীন পেনশন ভবিষ্যতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা - তথ্য প্রতিমন্ত্রী
বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন চুন্নুকে রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায়
জামালপুর আদালত প্রাঙ্গণে বাদী ও প্রতিবন্ধী নারীর ওপর হামলা, মোহরীর বিচার দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ