যশোরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে বাবা-ছেলেসহ নিহত - ৫

প্রথম পাতা » খুলনা » যশোরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে বাবা-ছেলেসহ নিহত - ৫
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২



যশোরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে বাবা-ছেলেসহ নিহত - ৫

যশোরের মণিরামপুরে চালক নিয়ন্ত্রণ হারালে একটি কাভার্ডভ্যান হোটেলে উঠে গিয়ে বাবা-ছেলেসহ ৫ জন নি হত হয়েছেন। শুক্রবার (২ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ব্যাগারিতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: হাবিবুর রহমান ও তার সাত বছরের ছেলে তৌশিক, পার্শ্ববর্তী টুনিয়াঘরা গ্রামের শামসুর রহমান ও তার নাতি তৌহিদুল হোসেন এবং জয়পুর গ্রামের জিয়াউর রহমান।

স্থানীয়রা জানান, ব্যাগারিতলা বাজার সংলগ্ন হাবিবুর রহমান তার সাত বছরের ছেলে তৌশিককে নিয়ে সকালের নাশতা করতে বাজারে আসেন। পাশের কাঁচা রাস্তা থেকে মহাসড়কে উঠতেই ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিয়ে রাস্তার পাশে একটি খাবার হোটেলে উঠে যায়। এ সময় হোটেলের সামনে থাকা পার্শ্ববর্তী টুনিয়াঘরা গ্রামের শামসুর রহমান ও তার নাতি তৌহিদুল হোসেন এবং জয়পুর গ্রামের জিয়াউর রহমান কাভার্ডভ্যানের নিচে পিষ্ট হয়ে মারা যান। তবে হোটেল মালিক আবু তালেব প্রাণে বেঁচে যান।

এদিকে স্বামী-সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তৌহিদা বেগম ও পরিবারের সদস্যরা। সকালের নাশতা করতে গিয়ে সব হারাতে হবে তা মানতে পারছেন না তারা।

যশোর ফায়ার সার্ভিসের ডিডি দেওয়ান সোহেল রানা জানান, ঘুমের ঘোরেই চালক এ দুর্ঘটনা ঘটিয়েছেন বলে তাদের ধারণা। খবর পেয়ে তারা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

দুর্ঘটনার পরপরই যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে অবরোধ তুলে নেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১২:০৩:০৫   ৫৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার : কেসিসি প্রশাসক
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আ. লীগের সঙ্গে মিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত : রাশেদ খান
আগামী গ্রীষ্মের আগেই তিন-চার হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
শার্শায় ১৮ স্বর্ণবারসহ আটক ১
এনসিপি চোরদের আশ্রয়ে, জামায়াত অপরাধীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে - রাশেদ খান
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী
হাজারো ডিসেম্বর চলে যাবে হাসিনা দেশে ফিরবে না : রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ