এবার ড. কামাল হোসেনের ওপর খেপলেন ওবায়দুল কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » এবার ড. কামাল হোসেনের ওপর খেপলেন ওবায়দুল কাদের
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২



এবার ড. কামাল হোসেনের ওপর খেপলেন ওবায়দুল কাদের

‘দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি হিসেবে সরকার অর্থ পাচার করছে’ গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের এমন মন্তব্যে ক্ষোভ ঝেড়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, আজকে ড. কামাল হোসেন অর্থ পাচারের কথা বলে। তিনি নিজে কী করেছেন? কালো টাকা সাদা করেছেন। তিনি তার ইহুদি জামাতার মাধ্যমে কত কোটি টাকা পাচার করেছেন দেশের মানুষ তার হিসাব চায়। যিনি ট্যাক্স ফাঁকি দিয়ে আদালতে গিয়ে তারপর আদেশ নিয়ে ট্যাক্স জমা দিয়েছেন। তিনি এখন শেখ হাসিনাকে কটাক্ষ করে বড় বড় কথা বলেন।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ড. কামাল হোসেন একজন রহস্যপুরুষ। ১৯৭১ সালে বঙ্গবন্ধুকে যখন গ্রেপ্তার করা হয়, কামাল সাহেব গাড়িতে করে এসে আজকের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে নেমে যায়, এরপর ভেতরে ঢুকে পড়ে। পরে খবর পেলাম তিনি পাকিস্তানিদের সঙ্গে মিলেমিশে পাকিস্তানে চলে গেছেন। তিনি বঙ্গবন্ধুর দয়ায় পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন।

তিনি আরও বলেন, কামাল সাহেব, আমরা জানতাম আপনার পকেটে সবসময় একটা ভিসা থাকে, এই আছেন এই নেই। দলের লোকেরাও একই কথা বলে। এক এগারোতে আপনাদের কী ভূমিকা ছিল? সেদিন জরুরি সরকারের সঙ্গে যোগসাজশ করে আপনারা এখানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে সরকার গঠন মাইনাস করে পরিকল্পনা করেছিলেন। সেই রঙিন খোয়াব রয়েই গেছে। আজও আবার তত্ত্বাবধায়কের নামে জরুরি সরকার চাইছেন? তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন জঙ্গি-অস্ত্রবাজদের মাঠে নামিয়েছে। আমাদের কাছে খবর আছে— দুবাই থেকে বস্তায় বস্তায় টাকা আসে। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে খেলা হবে। শেখ হাসিনা কাউকে ক্ষমা করবেন না।

বাংলাদেশ সময়: ১৮:৩৯:০৪   ৫২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ