রূপগঞ্জে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার
শনিবার, ৩ ডিসেম্বর ২০২২



রূপগঞ্জে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন তারাব পৌরসভার বরপা এলাকার মতি ভুইয়ার ছেলে আরিফ ও একই এলাকার রমি ভুইয়ার ছেলে রনি ভুইয়া।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, শুক্রবার দিবাগত রাতে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় একদল ডাকাত সদস্যরা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতিকালে ব্যবহৃত একটি রামদা ও একটি চাপাতিসহ আরিফ ও রনি ভুইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তবে বাকি ডাকাত সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিকার করেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে। পলাতক বাকী ডাকাত সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪১:২৩   ৫২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ