আয়ারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা

প্রথম পাতা » খেলাধুলা » আয়ারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



আয়ারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা

কিছুদিন আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলেও বিশ্বকাপে দারুণ শুরু করেছে শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়েছে লঙ্কানরা।

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৬৩ রানের পুঁজি দাঁড় করায় শ্রীলঙ্কা। জবাবে ১৪৩ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। তাতে ২০ রানে জয় পেয়েছে শ্রীলঙ্কা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভালোই শুরু করে শ্রীলঙ্কা। দুই ওপেনার নিসাঙ্কা ও মিশারার ওপেনিং জুটি থেকে আসে ২৮ রান। এই জুটি ভাঙার পর ক্রিজে নামেন কুশল মেন্ডিস। তবে মাঝে দ্রুত ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পরে বিশ্বকাপের সহ আয়োজকরা। কিন্তু ছয় নম্বরে নামা কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন।

কামিন্দু ১৯ বলে ৪৪ এবং কুশল মেন্ডিস ৪৩ বলে ৫৬ রান করেন। লঙ্কান অধিনায়ক শানাকা নেমেই ডাক মারেন। তাতে লজ্জার রেকর্ডে নাম লেখান তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৫ ম্যাচে এই নিয়ে ১৬ বার শূন্য রানে আউট হলেন শানাকা। সবচেয়ে বেশি শূন্যের রেকর্ডটি এতদিন রুয়ান্ডার জাপি বিমেনইয়ামানার সঙ্গে ভাগাভাগি করছিলেন তিনি। এবার সেটি হয়ে গেল তার একার।

জবাব দিতে নেমে পল স্টার্লিং এবং রস অ্যাডায়ারের ওপেনিং জুটিতে দেখেশুনে এগিয়েছে আয়ারল্যান্ড। ওপেনিং জুটিতে রান আসে ২৪। পাওয়ারপ্লে শেষে বিদায় নেন অ্যাডায়ার। ২৩ বলে ৩৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সাজঘরে ফিরে যান আইরিশ ওপেনার।

এরপর টেক্টরের সঙ্গে যোগ দেন লরকান টাকার। দুজনে মিলে ভালো একটি জুটিও গড়েন। কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে টেক্টর-টাকারের জুটি। আইরিশরাও দেখতে থাকে জয়ের স্বপ্ন। পরিস্থিতি সামাল দিয়ে কৌশলী ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন।

দলের ১০৫ রানের মাথাতে থামেন টাকার, খেলেন ১৮ বলে ২১ রানের ইনিংস। টেক্টর ফিরেছেন পরের ওভারেই। ৩৪ বলে ৪০ রান করে বিদায় নেন তিনি। দুই সেট ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে আয়ারল্যান্ডের ব্যাটিং লাইন আপ। ১৪৩ রানেই অল আউট হয়ে যায় তারা।

শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন মাহিশ থিকশানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২ উইকেট তোলেন মাথিশা পাথিরানা। ১টি করে উইকেট নেন দুশমন্থ চামিরা এবং দুনিথ ভেল্লালাগে।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৫৯   ১৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না
ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের
ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ