ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইতিহাসের এই দিনে
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২



ইতিহাসের এই দিনে

সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত

আজ রোববার ৪ ডিসেম্বর। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনা

১১৫৪ - চতুর্থ অড্রিয়ান পোপ নির্বাচিত হন। তিনিই একমাত্র ইংরেজ যিনি পোপ পদে অধিষ্ঠিত হয়েছেন।
১৫৩৪ - তুরস্কের সুলতান সুলেমান বাগদাদ দখল করেন।
১৬৪৪ - শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৭৯৮ - ইংল্যান্ডে আয়কর প্রবর্তিত হয়।
১৮২৯ - লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক আইন করে সতীদাহ প্রথা বন্ধ করে দেন।
১৮৩৩ - আমেরিকায় দাস প্রথাবিরোধী সংগঠন গড়ে ওঠে।
১৮৯৯ - প্রথমবারের মতো টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্যে এই জ্বরের ভ্যাকসিন মানবদেহে ব্যবহার করা হয়।
১৯২৪ - মুম্বাইয়ে গেটওয়ে অব ইন্ডিয়ার উদ্বোধন হয়।
১৯৫৩ - শেরে বাংলা, ভাসানী ও সোহরাওয়ার্দীর নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন।
১৯৫৯ - সেচ ও বিদ্যুৎ প্রকল্প রূপায়নের লক্ষ্যে ভারত ও নেপালের মধ্যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৬৫ - আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সময় বিকেল ৭টা ৩০ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্র কেনেডি কেপ থেকে হারকিউলিস-২ রকেট দিয়ে “জেমিনি ৭.” উপগ্রহ ধরনের নভোযান উৎক্ষেপণ করে।
১৯৭০ - পল্টনে বিশাল জনসমুদ্রে মওলানা ভাসানীর স্বাধীন পূর্ব পাকিস্তান দাবি উত্থাপন।
১৯৭১ - ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৭১ -এ ভারতীয় নৌবাহিনী পাকিস্তানি নৌবাহিনীর চারটি জাহাজ নষ্ট করে দেয়।
১৯৭৪ - শ্রীলংকায় বিমান দুর্ঘটনায় ১৯১ জন নিহত হয়।
১৯৮০ - ড্রামার জন বনহ্যামের মৃত্যুতে (২৫ সেপ্টেম্বর) লিজেন্ডারি ইংরেজ রক ব্যান্ড লেড জেপ্লিন ভেঙে যায়।
১৯৮১ - দিল্লি কুতুবমিনার এলাকায় পদপিষ্ট হয়ে ৪৫ জনের প্রাণহানি ঘটে।
১৯৯০ - গণআন্দোলনের মুখে বাংলাদেশের ৯ বছরের প্রেসিডেন্ট এরশাদের পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা।
১৯৯১ - সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত ঘোষিত হয়।
১৯৯৬ - মঙ্গল গ্রহের উদ্দেশ্যে নভোযান পাথফাইন্ডার আমেরিকার ফ্লোরিডা থেকে উড্ডয়ন করে।
১৯৯৫ - প্রোগ্রামিং ল্যাংগুইজ জাভাস্ক্রিপ্টের যাত্রা শুরু।

জন্ম
১৮৭৫ - জার্মান কবি রাইনার মারিয়া রিলকে।
১৮৮৮ - রমেশচন্দ্র মজুমদার, ভারতের বাঙালি অধ্যাপক ও ইতিহাসবিদ।
১৮৯৩ - দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, ভারতের প্রখ্যাত বাঙালি অভিনেতা।
১৯৩৫ - কাজী আবদুল বাসেত, বাংলাদেশি চিত্রশিল্পী এবং চারুকলা বিষয়ের শিক্ষক।
১৯৮৩ - কাজী মারুফ বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা।
১৯৯১ - সারাহ ভিঞ্চি, অস্ট্রেলিয়ার ১ পয়েন্ট হুইল চেয়ার বাস্কেটবল খেলোয়াড়।

মৃত্যু
১১৩১ - ফারসি কাব্য সাহিত্যের অবিস্মরণীয় কবি ওমর খৈয়াম।
১৯৮৯ - সৈয়দ মুহাম্মদ আহসান, পূর্ব পাকিস্তানের গভর্নর।
২০০০ - কলিন কাউড্রে, ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সিতে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ ক্রিকেটার ও অধিনায়ক।
২০১৯ - বব উইলিস, সাবেক ইংল্যান্ড অধিনায়ক, কিংবদন্তি ফাস্ট বোলার ও তিন দশক ধরে ধারাভাষ্যকার।

ছুটি ও অন্যান্য

ভারতীয় নৌবাহিনী দিবস।
স্বেচ্ছাসেবক দিবস (বাংলাদেশ)।
বাংলাদেশ জাতীয় বস্ত্র দিবস

বাংলাদেশ সময়: ৮:২৫:৪১   ৫৬৭ বার পঠিত   #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে আইন অনুযায়ী সমাধানের কথা জয়সওয়ালের
প্রথম দিনেই নেতানিয়াহু সরকারের বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ
পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ