রেফারিকে কনুই মেরে ‘চোর’ ডেকে বড় শাস্তির মুখে সুয়ারেসের সতীর্থ!

প্রথম পাতা » খেলাধুলা » রেফারিকে কনুই মেরে ‘চোর’ ডেকে বড় শাস্তির মুখে সুয়ারেসের সতীর্থ!
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২



রেফারিকে কনুই মেরে ‘চোর’ ডেকে বড় শাস্তির মুখে সুয়ারেসের সতীর্থ!

বিশ্বকাপ হবে আর রেফারিং নিয়ে প্রশ্ন ওঠে না- এমনটা যেন হতেই পারে না। চলতি কাতার বিশ্বকাপেও এর ব্যতিক্রম হয়নি। এবার রেফারি তো কোন ছাড়, ভিএআর নিয়েও প্রশ্ন উঠে গেছে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তো ভিএআরকে সন্দেহ করছেন।

আর গতকাল শেষ ষোলোর লড়াইয়ে ছিটকে যাওয়া উরুগুয়ের এক ফুটবলার রেফারিকে কনুই মেরে এবং ‘চোর’ ডেকে মহাবিপদে পড়েছেন! তাকে কঠোর শাস্তি পেতে হতে পারে!

শুক্রবার ঘানাকে হারিয়েও বিশ্বকাপ থেকে ছিটকে গেছে উরুগুয়ে। সেই ম্যাচের পর মাঠেই ছড়িয়ে পড়েছিল ব্যাপক উত্তেজনা। রেফারিকে ঘিরে ধরেন উরুগুয়ের ফুটবলাররা। ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্তের প্রতিবাদ জানান তারা। এর মাঝেই উরুগুয়ের ফুটবলার হোসে জিমেনেজ ফিফার কম্পিটিশন ডিরেক্টরকে কনুই দিয়ে আঘাত করেছেন! সেইসঙ্গে তাকে ‘চোর’ বলে ডেকেছেন। এই অপরাধে তাকে ১৫ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ করা হতে পারে।

সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফিফার কম্পিটিশন ডিরেক্টরের মাথার পেছনে কনুই দিয়ে আঘাত করেন জিমেনেজ। এরপর তাকে ‘চোর’ সম্বোধন করে বলেন, তার কথাগুলো রেকর্ড করে রাখতে। সেইসঙ্গে ছিল প্রকাশ অযোগ্য গালি। জিমেনেজের এই কাণ্ড গুরুত্বসহকারে তদন্ত করছে ফিফা। এটাকে ‘শারিরীক নিগ্রহ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ১৫ ম্যাচ নিষিদ্ধ হলে এক বছর জাতীয় দলের হয়ে খেলে পারবেন না জিমেনেজ।

বাংলাদেশ সময়: ০:৫৬:০৫   ৫১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
এমবাপ্পের গোলে জয় ফ্রান্সের, হারলো ইতালি
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ