বরগুনায় হেরোইনসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরগুনায় হেরোইনসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২



---

বরগুনা জেলা গোয়েন্দা সংস্থার ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হেরোইনসহ চিহ্নিত দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে বরগুনার আমতলী পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের সৈকত ফিলিং স্টেশনের পূর্ব পাশের ভাই ভাই ট্রান্সপোর্টের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বরগুনা জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন চিহ্নিত মাদক সেবনকারী ও কারবারি শহিদুল ইসলাম তালুকদার (৫০) এবং মো. বেল্লাল হাওলাদার (৩৫)।

তাদের তল্লাশি করে ১১ দশমিক ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।

ওসি শহিদুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা ডিবি পুলিশের একটি চৌকস দল আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সৈকত ফিলিং স্টেশনের পূর্ব পাশের ভাই ভাই ট্রান্সপোর্টের সামনে থেকে হেরোইনসহ চিহ্নিত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য আনুমানিক ৩২ হাজার টাকা।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২৪:৫৯   ৫৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ