পাকিস্তানি প্রেতাত্মাদের শেকড় উপড়ে ফেলতে হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাকিস্তানি প্রেতাত্মাদের শেকড় উপড়ে ফেলতে হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২



পাকিস্তানি প্রেতাত্মাদের শেকড় উপড়ে ফেলতে হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, রাজনৈতিকভাবে পাকিস্তানি প্রেতাত্মাদের শেকড় উপড়ে ফেলতে হবে।
তিনি বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পরাজিত হয়ে হাঁটু গেড়ে মাথা নত করে চলে গেছে পাকিস্তানি বাহিনী। কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই রাজনৈতিকভাবে পাকিস্তানি প্রেতাত্মাদের শেকড় উপড়ে ফেলতে হবে।’
আজ বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মুক্তিযুদ্ধের ঐতিহাসিক রণাঙ্গন ধানুয়া কামালপুর মুক্ত দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সকল শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধার জন্য একই ডিজাইনের কবর নির্মাণ করা হচ্ছে। যাতে ভবিষ্যত প্রজন্ম কবর দেখেই চিনতে পারে এটা বীর মুক্তিযোদ্ধার কবর। সেই সাথে সারা দেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানসমূহ সংরক্ষণ করা হচ্ছে।
তিনি বলেন, প্রত্যেক মুক্তিযোদ্ধার বক্তব্য রেকর্ড করে আর্কাইভের মাধ্যমে সংরক্ষণ করা হবে। এজন্য ‘বীরের কন্ঠে বীরগাঁথা’ প্রকল্প ইতোমধ্যে অনুমোদন হয়েছে।
জামালপুর জেলা প্রশাসক শ্রাবন্তী রায়ের সভাপতিত্বে ধনুয়া কামালপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং জামালপুর- ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি, ধর্ম প্রতিমন্ত্রী ও জামালপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল, বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান এবং সাবেক মুখ্য সচিব ও এসডিজি বিষয়ক সমন্বয়ক আবুল কালাম আজাদ, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ও সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকীর।

বাংলাদেশ সময়: ২২:২৭:২৬   ৫০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ