সরিষাবাড়ীতে জামায়াত,বিএনপির বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে জামায়াত,বিএনপির বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২



---

ইসমাইল হোসেন জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে স্বাধীনতা বিরোধী জামায়াত ও বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।

রবিবার(৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশার নেতৃত্বে পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি যমুনা সারকারখানা এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি বিজয় ভবনের সামনে থেকে বের হয়ে সরিষাবাড়ী ভুয়াপুর মহা সড়ক হয়ে যমুনা সারকারখানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিল শেষে আগত নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি আ ফ ম ডাঃ শাহান শাহ মোল্লা, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম,আওয়ামী লীগ নেতা ও তাকওয়া পরিবহণের চেয়ারম্যান মইনুল হোসেন।

সমাবেশে বক্তারা বলেন (১০ ডিসেম্বর) বিএনপির সমাবেশকে কেন্দ্র করে তারা সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। আজ তাদের মদদে জঙ্গিবাদীরা দেশের উত্থান ঘটাতে চায়, নষ্ট করতে চায় দেশের চলমান উন্নয়ন। তাই জামাত-বিএনপি’র এ সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বন্ধ করতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের প্রতি এক হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৩৬   ৬৩৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
করাচির আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের পণ্যের অংশগ্রহণ
নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ নিহত, আহত ৩
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে, দ্বিতীয় দফায় সরবরাহ শুরু
জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
১৬ ডিসেম্বর চার ফ্লাইটে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযানে হেরোইন, পিস্তলসহ আটক ৪
১৫ বছরের বন্ধুত্বের টানে পুয়ের্তো রিকোয় মাহির পাশে মিথিলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ