সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে সভায় এম‌পি খোকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে সভায় এম‌পি খোকা
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২



সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে সভায় এম‌পি খোকা

সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা করা হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পদক ২০২২ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সংবর্ধনা দেয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।

উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দৌলতর রহমান, সহকারী শিক্ষা অফিসার কানিজ ফাতিমা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম শফিক মাষ্টার প্রমূখ।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পদক ২০২২ উপলক্ষে উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী আবু নাইম ইকবাল, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবুল বাসার (নানাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা বিআর বিলকিস (ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আইয়ুব হোসেন সুমন (৬১নং তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা মাহবুবা সুলতানা রুবি (বেহাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ৬১ নং তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আল আমিন তুষারসহ বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সংবর্ধনা দেয়া হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৩:৩০   ৬৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন ছিল চূড়ান্ত যুদ্ধের মহড়া : জামায়াত আমীর
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডায়ালাইসিসের জন্য সিরিয়ালের অপেক্ষা করতে হবে না রোগীদের: স্বাস্থ্যমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে না পারে, তা নিশ্চিত করা হবে - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ