র‌্যাবের অভিযানে নতুন জঙ্গি সংগঠনের ৫ সদস্য গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » র‌্যাবের অভিযানে নতুন জঙ্গি সংগঠনের ৫ সদস্য গ্রেপ্তার
সোমবার, ৫ ডিসেম্বর ২০২২



র‌্যাবের অভিযানে নতুন জঙ্গি সংগঠনের ৫ সদস্য গ্রেপ্তার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পৃথক অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ইমরান আহমেদ রোববার (৪ ডিসেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।

ইমরান আহমেদ বলেন, সম্প্রতি আত্মপ্রকাশ করা ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ দেশব্যাপী বিস্তার লাভ করেছে। গ্রেপ্তার হওয়া জঙ্গিদের কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে। প্রাথমিকভাবে গ্রেপ্তার হওয়া এই ৫ জঙ্গির নাম-পরিচয় জানা যায়নি।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, তাদের গ্রেপ্তার করা হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও রাজধানীর গুলিস্তানে পৃথক অভিযান চালিয়ে। এ ব্যাপারে সোমবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেসময়ই বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০:৪৯:২৪   ৬২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ