মাত্র ৪ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাত্র ৪ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬



মাত্র ৪ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা

রাজবাড়ী জেলা প্রতিনিধি : রাজবাড়ীর ছোট্ট শিশু অপর্ণা মালো। বয়স মাত্র ৪ বছর। যে বয়সে অন্য শিশুদের হাসি-খেলা আর দুরন্তপনায় সময় কাটানোর কথা, সেই বয়সেই কঠিন অসুস্থতার সঙ্গে লড়াই করতে হচ্ছে তাকে। সন্তানের চিকিৎসা করাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় বাবা গকুল মালো। মেয়ের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন পরিবারটি।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, শিশু অপর্ণা মালো রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তার শারীরিক সমস্যা নিয়ে উদ্বিগ্ন ছিলেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়।

গত ২৮ আগস্ট ২০২৬ তারিখে ঢাকার মিরপুর-১ এলাকার Labaid Ltd (Diagnostics)-এ প্রথম আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা করানো হয়। এরপর ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে দ্বিতীয়বার আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা করানো হয়।

পরবর্তীতে National Institute of Kidney Diseases & Urology (NIKDU)-তে তৃতীয়বার পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির কিডনি-সংক্রান্ত জটিলতার বিষয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ পাওয়া গেছে বলে জানিয়েছে পরিবার।

পরিবারের দাবি, অপর্ণার উন্নত চিকিৎসার জন্য জরুরিভাবে ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোরে অবস্থিত Christian Medical College and Hospital (CMC Vellore)-এ নেওয়া প্রয়োজন। কিন্তু উন্নত চিকিৎসার ব্যয় বহন করার মতো আর্থিক সামর্থ্য নেই অসহায় পরিবারটির।

একটি ছোট্ট শিশুর জীবন বাঁচাতে এখন প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা। আপনাদের সামান্য সহযোগিতাও হতে পারে অপর্ণার চিকিৎসার বড় অবলম্বন। সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন এবং হৃদয়বান মানুষের কাছে শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে পরিবার।

মানবিক আবেদন:

আসুন, আমরা সবাই মিলে চার বছরের শিশু অপর্ণার পাশে দাঁড়াই। আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য সহযোগিতা কিংবা এই সংবাদটি বেশি বেশি শেয়ার করার মাধ্যমেও শিশুটির চিকিৎসার জন্য সহায়তার পথ তৈরি হতে পারে।

একটি শিশুর জীবন বাঁচানোর লড়াইয়ে আপনার সহযোগিতা হতে পারে পরিবারের জন্য নতুন আশার আলো।

রোগীর নাম: অপর্ণা মালো
বয়স: ৪ বছর
বাবার নাম: গকুল মালো
জেলা: রাজবাড়ী
উপজেলা: রাজবাড়ী সদর
গ্রাম :সজ্জন কান্দা
ওয়ার্ড নাম্বার : ৬

আর্থিক সহযোগিতা ও যোগাযোগ:
বিকাশ নাম্বার :০১৭৪৩৩১৭১২২
নগদ নাম্বার : ০১৮৭০৪৩১১৮৭

আসুন, মানবতার হাত বাড়িয়ে দিই। বাঁচুক ছোট্ট অপর্ণার স্বপ্ন, ফিরে আসুক তার মুখের হাসি।

বাংলাদেশ সময়: ২২:৫২:৫১   ১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী
মাত্র ৪ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা
সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
জামালপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
করাচির আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের পণ্যের অংশগ্রহণ
নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ নিহত, আহত ৩
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে, দ্বিতীয় দফায় সরবরাহ শুরু
জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ