রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ ভূমিকম্প

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ ভূমিকম্প
সোমবার, ৫ ডিসেম্বর ২০২২



রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ২ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের সহকারী নিজামুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল মাঝারি মানের। সকাল ৯টা ২ মিনিট ৫২ সেকেন্ডে ভূকম্পনটি অনুভূত হয়।

নিজামুদ্দিন আহমেদ জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বঙ্গোপসাগরের কলকাতা সীমান্তে। এটি ঢাকা থেকে ৫২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থলটি বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে একদম পশ্চিমবঙ্গ এলাকা ঘেঁষে।

তিনি বলেন, বাংলাদেশের সব জায়গায় এর অনুভূত হয়েছে কি না, তা বলা যাচ্ছে না। তবে আমাদের সবগুলো যন্ত্রে এটি ধরা পড়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একই সময়ে বঙ্গোপসাগরে একটি ভূমিকম্পের তথ্য দিয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫:২১:২৬   ৪৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ