ভাঙ্গায় জ্বালানি তেল মজুদের দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাঙ্গায় জ্বালানি তেল মজুদের দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬



ভাঙ্গায় জ্বালানি তেল মজুদের দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দুই তেল ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (০৯ মার্চ) বিকালে ভাঙ্গা পৌরসভা এলাকায় কয়েকটি দোকানে অভিযান চালিয়ে আবুল বাসার ট্রেডার্স ও বেলায়েত হোসেন ট্রেডার্সের গুদামে ৩১ ব্যারেল জ্বালানি তেল মজুদ পায়।

২টি দোকানের মালিককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে ভাঙ্গা পৌরসভার সামনে ও পৌরসভার আতাদী ফ্লাইওভারের নিচে থেকে ৩১ ব্যারেল জ্বালানি তেল মজুদ পাওয়া যায়।

ব্যবসায়ীদের তেল মজুদের কোন কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১২:৫৪:৩৪   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ