কমলগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » কমলগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬



কমলগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ কিন্ডার গার্টেন স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। দুর্যোগ ঝুঁকি হ্রাসে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ভুঁইয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে স্কুল মাঠে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে একটি বিশেষ মহড়া প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এই মহড়ায় অংশগ্রহণ করেন।
উপস্থিত সাধারণ মানুষ কীভাবে জরুরি মুহূর্তে জীবন রক্ষা করতে হয়, তা সরাসরি প্রত্যক্ষ করেন।

বাংলাদেশ সময়: ১২:৫০:১৫   ২০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ