সরিষাবাড়ীতে আমনের বাম্পার ফলন-কৃষকের মুখে হাসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে আমনের বাম্পার ফলন-কৃষকের মুখে হাসি
সোমবার, ৫ ডিসেম্বর ২০২২



সরিষাবাড়ীতে আমনের বাম্পার ফলন-কৃষকের মুখে হাসি

ইসমাইল হোসেন জামালপুর জেলা প্রতিনিধি : ভোরের সূর্যের আলো ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলোকে যতটুকু না রোমাঞ্চিত করেছে, তার চেয়েও বেশি আনন্দিত করেছে এবারের চলতি আমন মৌসুমে ধান সংগ্রহের কাজে কিষাণ কৃষাণীর মন।

জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকায় এবারের রোপা আমন মৌসুমে ধানের বাম্পার ফলন পেয়েছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কৃষকেরা।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা গেছে এবারের চলতি আমন মৌসুমে ধান কাটা ও সংগ্রহের কাজে খুবই ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। তারা বলেছে এবারের আমনের ফলন ভালো হওয়ায় এবং বাজারদর ভালো পাওয়া তারা খুবই সন্তুষ্ট।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায় এবারের আমন মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ২শ ৩ হেক্টর জমি কিন্ত অর্জিত হয়েছে ১৫ হাজার ২শত ১০ হেক্টর জমি।

যদিও মৌসুমের শুরুতে সার ও সেচের সংকট নিয়ে কৃষকদের মাঝে একটা শঙ্কা ছিল। কিন্তু সেই শঙ্কা কাটিয়ে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্জন হয়েছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন জানান। তিনি আরো বলেন এবারে আমন মৌসুমে কৃষকেরা বাম্পার ফলন পেয়ে অত্যন্ত খুশি।

বাংলাদেশ সময়: ১৯:২৪:৫৮   ৫৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ