ফের সামাজিক ইস্যু নিয়ে বড় পর্দায় আসছেন অক্ষয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফের সামাজিক ইস্যু নিয়ে বড় পর্দায় আসছেন অক্ষয়
সোমবার, ৫ ডিসেম্বর ২০২২



ফের সামাজিক ইস্যু নিয়ে বড় পর্দায় আসছেন অক্ষয়

একের পর এক সামাজিক ইস্যুতে কাজ করেছেন তিনি। ‘টয়লেট’ কিংবা ‘প্যাডম্যান’— অক্ষয় কুমার মানে একসময় হিটের সংখ্যাই ছিল বেশি। যদিও বা গত বছর থেকে ভাগ্যলক্ষ্মী সঙ্গ দিচ্ছে না অভিনেতার। তাই এবার, নতুন কিছু করার উদ্দেশ্যেই পা বাড়িয়েছেন।

সম্প্রতি সৌদি আরবে রেড সি চলচ্চিত্র উৎসবে নিজের নতুন ছবি নিয়ে মুখ খুলেছেন অক্ষয়। তিনি ছাড়াও সামাজিক ট্যাবু সাবজেক্টে কাজ করেন আয়ুষ্মান খুরানা নিজেও। তবে এবার যৌনশিক্ষার ওপর নির্মিত হবে একটি ছবি, এবং তাতে অভিনয় করছেন অক্ষয় কুমার।

অভিনেতা বললেন, ‘আমি সামাজিক বিষয়ের ওপর কাজ করতে ভালোবাসি। এবং চাই আমার দেশের মানুষ যেন প্রভাবিত হয়। সেই কারণেই এ ধরনের ছবি বেছে নিই। অবশ্যই সেটি বাণিজ্যিকভাবে বানানো হয়। নাচ-গান থাকে, ড্রামা থাকে। মানুষের যেন সুবিধা হয় বুঝতে সেই চেষ্টা করি।’

এর আগেও নানান সামাজিক ইস্যুতে কাজ করে আলোড়ন ফেলেছিলেন অক্ষয়। এমনকি শুধু ছবি নয় এ ধরনের বিজ্ঞাপন করতেও তিনি বেশ পছন্দ করেন, এবং সাবলীলভাবে ফুটিয়ে তোলেন। গোটা একটা বছর শুধুই কমার্শিয়াল এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে ছবি করার পর আবারও ভিন্ন স্বাদের ছবি বেছে নিয়েছেন তিনি। তারমধ্যে রয়েছে ওয়েব সিরিজও। এই প্লাটফর্মে ডেবিউ করতে চলেছেন অক্ষয়।

প্রসঙ্গত, ‘সেলফি’ সিনেমার শুটিং শেষ করেছেন অক্ষয়। ‘হেরা ফেরি ৩’ থেকে সরেছেন অভিনেতা, সেই প্রসঙ্গেও নিজেই জানিয়েছেন। তবে বাস্তব গল্পের সঙ্গে যে নিজেকে দারুণ মানাতে পারেন সেই কথা বলাই বাহুল্য।

বাংলাদেশ সময়: ১৫:২৯:১৪   ৫০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী
পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে তিল পরিমাণ ছাড়ও দেওয়া হবে না : জামায়াত
জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
সরকার ১৮০ দিনে অদক্ষতা–অব্যবস্থাপনার দৃষ্টান্ত তৈরি করেছে: নাহিদ ইসলাম
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ