গাইবান্ধা-৫ আসনে ভোটের তারিখ জানাল ইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাইবান্ধা-৫ আসনে ভোটের তারিখ জানাল ইসি
মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২



গাইবান্ধা-৫ আসনে ভোটের তারিখ জানাল ইসি

অনিয়মের কারণে স্থগিত হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোট হবে আগামী ৪ জানুয়ারি (রোববার)।

সোমবার (৬ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম এ কথা জানান।

সচিব জানান, সিসি ক্যামেরা ও ইভিএমে ভোট হবে। আগের বারের অভিযুক্ত কর্মকর্তা ও এজেন্টরা এ ভোটে কাজ করতে পারবেন না।

তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ১২ অক্টোবর নানা অনিয়ম ও জালিয়াতির অভিযোগে ওই আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন। পরে তদন্ত করে ১৩৩ জনের বিরুদ্ধে বরখাস্তসহ শাস্তির সুপারিশ করে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত ২৩ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। নিয়ম অনুযায়ী আসনটিতে ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:৫০   ৪৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর-১ আসনে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের প্রতিনিধি রকিবুল ইসলাম রিপন
এক বাবার হাতে স্বপ্নকন্যার শেষযাত্রা—বাক্সবন্দি শিশুকন্যাকে নিয়ে ফিরলেন সদরপুরে
কালকিনিতে সরকারি অর্থায়নে ৩০৪ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত
সাফল্যের মঞ্চে কৃতি শিক্ষার্থী, আগামী দিনের স্বপ্নে অভিভাবকদের অঙ্গীকার
বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের সঙ্গে ফ্লাওয়ার মিল মালিকদের সৌজন্য সাক্ষাৎ
ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ মিলন-সাজিদ গ্রুপের ৩ ডাকাত গ্রেফতার
আমাদের নজরুল তারেক রহমান: চীফ হুইপ
আইনমন্ত্রী গণভোটের চার প্রশ্নের মধ্যে সাড়ে তিনটি নিয়ে দ্বিমত নেই, অর্ধেক নিয়ে আছে
‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ বিজয়ী কাজিয়া
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ