আল হিলালে অভিষেক ম্যাচে বেনজেমার হ্যাটট্রিক

প্রথম পাতা » খেলাধুলা » আল হিলালে অভিষেক ম্যাচে বেনজেমার হ্যাটট্রিক
শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬



আল হিলালে অভিষেক ম্যাচে বেনজেমার হ্যাটট্রিক

সম্প্রতি আল ইত্তিহাদ ছেড়ে আল হিলালে পাড়ি জামিয়েছেন কারিম বেনজেমা। আর নতুন দলের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেছেন এই ফরাসি তারকা। এতে সৌদি প্রো লিগে আল আখদুদকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে আল-হিলাল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নতুন ক্লাবের হয়ে প্রথমবার খেলতে নামেন তিনি প্রতিপক্ষের মাঠে। প্রথম গোলের দেখা পান ৩১তম মিনিটে। বক্সের ভেতর চমৎকার ব্যাক হিলে বল জালে পাঠান ৩৮ বছর বয়সী তারকা।

প্রথমার্ধে গোল ছিল ওই একটিই। দ্বিতীয়ার্ধে গোলের জোয়ারে প্রতিপক্ষকে ভাসিয়ে দেয় আল-হিলাল। ৬০ মিনিটে কাছ থেকে নেওয়া শটে দ্বিতীয় গোল পান বেনজেমা। মিনিট চারেক পরই পূর্ণ হয় তার

এর ছয় মিনিট পর ব্রাজিলিয়ান ম্যালকমের গোলটিও বানিয়ে দেন তিনি। ফরাসি ফরোয়ার্ডের আরও ঝলক হয়তো দেখা যেত। কিন্তু ৭১তম মিনিটে তুলে নেওয়া হয় তাকে। আল-হিলালের গোল উৎসব তাতে থামেনি।

৭৪তম মিনিটে ব্যবধান আরও বাড়ান সালেম আল-দসারি। গত বছরের এএফসি বর্ষসেরা ফুটবলার আরেকটি গোল করেন যোগ করা সময়ের তৃতীয় মিনিটে।

নতুন ক্লাবে দারুণভাবে শুরু করে উচ্ছ্বসিত বেনজেমা বললেন, নতুন আবহে মানিয়ে নিতে তার সময় লাগেনি একটুও। আজকের ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। জিততে পেরে আমরা খুশি। ভালো খেলেছি আমরা, অনেক গোল করেছি এবং কোনো গোল হজম করিনি, কাজেই আমরা দারুণ খুশি।

তিনি আরও বলেন, ক্লাবের সবাই আমাকে দারুণভাবে আলিঙ্গন করে নিয়েছেন এবং সবকিছু দিয়েছেন। তাই মাঠে নেমে আমিও সবটুকু উজাড় করে দিতে চাই।

এই জয়ে ২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আল-হিলাল। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট আল-আহলির। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট ক্রিস্তিয়ানো রোনালদোর আল-নাস্‌রের।

বাংলাদেশ সময়: ১৭:১৭:২৬   ৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


৭ গোলের থ্রিলারে চেলসিকে উড়িয়ে দিলো পিএসজি
ভালভের্দের হ্যাটট্রিকে সিটিকে হারাল রিয়াল মাদ্রিদ
পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ
অ্যাতলেতিকোয় বিধ্বস্ত টটেনহাম, আতালান্তাকে উড়িয়ে দিল বায়ার্ন
অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন ইরানের ৫ নারী ফুটবলার
এস্তুপিনানের গোলে ডার্বি জিতল মিলান
একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল
কোয়ার্টার ফাইনালে আর্সেনাল
ইয়ামাল-জাদুতে রিয়ালের সঙ্গে ব্যবধান আরো বাড়াল বার্সেলোনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ