গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা
শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬



গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা

সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। ছবিগুলোতে নায়িকার গায়ে হলুদের আনন্দঘন মুহূর্ত ধরা পড়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মধুমিতা তার ভেরিফায়েড ফেসবুক পেজে ৫টি ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, কমলা রংয়ের শাড়িতে গোলাপের ফুলে সেজেছেন অভিনেত্রী।

আত্মীয় স্বজনের উপস্থিতিতে নেচে গেয়ে গায়ে হলুদ উদ্‌যাপন করেন। আনন্দে মেতে ওঠে নায়িকার চারপাশ। ক্যাপশনে কিছু না লিখলেও বলিউড সিনেমা ‘ব্রক্ষ্মাস্ত্র’র জনপ্রিয় গান ‘কেসায়রা’জুড়ে দেন অভিনেত্রী।

দুই সপ্তাহ আগে শুক্রবার (২৩ জানুয়ারি) সরস্বতী পূজার রাতে দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন মধুমিতা। এটি তার দ্বিতীয় বিয়ে।

প্রসঙ্গত, মধুমিতা সরকার প্রথম প্রেমে পড়েন ‘সবিনয় নিবেদন’ সিরিয়ালের শুটিংয়ে। ওই সিরিয়ালের নায়ক সৌরভ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে গিয়ে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। ২০১৫ সালে মাত্র ২০ বছর বয়সে বিয়ে হয় নায়িকার। ৪ বছরের মাথায় ২০১৯ সালে বিচ্ছেদ হয় সৌরভ-মধুমিতার।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:২৩   ১৭৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ভেজাল মসলা তৈরির কারখানা সিলগালা, ৪ জনের ৬ মাস করে কারাদণ্ড
এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস: বর্ষসেরা ক্যাথে প্যাসিফিক, ইউএস-বাংলা পেল তিন স্বর্ণপদক
ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের
রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর
ঢাকার বিপসট পরিদর্শনে ডাচেস অব এডিনবার্গ সোফি
সুনামগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
তথ্য পাওয়ার অধিকার মানুষের মৌলিক মানবাধিকার : প্রধান তথ্য কমিশনার
পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের
ফ্যাসিস্টের দোসরদের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ