সরিষাবাড়ীতে বিদ্যুৎপৃষ্ঠে দাদা ও নাতির মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বিদ্যুৎপৃষ্ঠে দাদা ও নাতির মৃত্যু
মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২



সরিষাবাড়ীতে বিদ্যুৎপৃষ্ঠে দাদা ও নাতির মৃত্যু

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের মৃত হাওয়াস ম্যাটের ছেলে মজিবুর রহমান (৬০) ও সৌদি প্রবাসী রাজু’র ছেলে কাওসার (৫)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ধান খেতে পানি দিতে যান দুজনে। পরে সেচ পাম্প চালিয়ে নাতিকে কাঁধে নিয়ে আসার সময় ঝুলন্ত তার সাথে নাতির পা লেগে দুজনই বিদ্যুৎপৃষ্ট হয়ে ধান ক্ষেতে অচেতন হয়ে পড়ে থাকে।

এসময় এক কৃষাণী সেচ পাম্পে পানি খেতে এসে দেখতে পারে, দাদা ও নাতি দুজনেই অচেতন হয়ে ধান ক্ষেতে পড়ে আছে। তখন সে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। দাদা ও নাতির এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের মাতম চলছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৯:৩৬   ৫৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ-ভারতের তরুণ প্রজন্মের অনেক আকাঙ্ক্ষা রয়েছে : দীনেশ ত্রিবেদী
সালথায় স্কুলের জন্য জমি দান, অব্যবহৃত জমি ফেরত চান দাতা পরিবারের উত্তরসূরি
সালথায় ২০ লিটার দেশি মদ উদ্ধার, কারবারি গ্রেপ্তার
জনমানুষের পাশে, প্রচারের আড়ালে ভিন্নধারার রাজনীতির বার্তা দিচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন
সরকারি গাছেও চোরের থাবা, আলফাডাঙ্গায় গভীর রাতে চলছে গাছ কাটা
প্রসূতি সেবায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনন্য দৃষ্টান্ত : এক ভোরে জন্ম নিল তিন মায়ের তিন কন্যাশিশু
সদরপুর সরকারি কলেজে ৩ দিনব্যাপী অভিভাবক সমাবেশ-২০২৬ শুরু
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ