স্পেনকে হারিয়ে ফিলিস্তিনের পতাকা নিয়ে উদযাপন করল মরক্কো

প্রথম পাতা » আন্তর্জাতিক » স্পেনকে হারিয়ে ফিলিস্তিনের পতাকা নিয়ে উদযাপন করল মরক্কো
বুধবার, ৭ ডিসেম্বর ২০২২



স্পেনকে হারিয়ে ফিলিস্তিনের পতাকা নিয়ে উদযাপন করল মরক্কো

কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় শক্তিধর স্পেনকে পেনাল্টি শ্যুট-আউটে হারিয়েছে মরক্কো। মরক্কোর জালে কোনো গোলই দিতে পারেনি লুইস এনরিকের শিষ্যরা। পরে ফিলিস্তিনের পতাকা নিয়ে চির আকাঙ্ক্ষিত এ জয় উদযাপন করেছে আফ্রিকার দেশটি।

ফিলিস্তিনের পতাকা নিয়ে মরক্কোর প্লেয়ারদের উদযাপনের একটি ভিডিও ও কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে মরক্কো দলের আবদুল রাজ্জাক ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠে ঢুকেছেন। এরপর সতীর্থদের সঙ্গে নিয়ে ফটোসেশনও করেন।

প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ফিলিস্তিনের ওপর অত্যাচার চালিয়ে আসছে পশ্চিমা বিশ্বের রাষ্ট্রগুলো। অনেকে বলছেন, সেই অত্যাচারের প্রতিবাদেই ফিলিস্তিনের পতাকা নিয়ে এমন উদযাপন করেছেন মরক্কোর খেলোয়াড়রা। দেশটির পাশে দাঁড়ানো ও অত্যাচার বন্ধ করার বার্তাই দিয়েছেন তারা।

এদিন নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে দুদলের কেউ গোল করতে না পারলে ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটাউটে; যেখানে ৩-০ গোলে জয় পায় মরক্কো। শ্যুটাউটের প্রথমটিতেই গোল করে মরক্কো। পরে স্পেনের পাবলো সারাবিয়ার নেয়া শট বারপোস্টে লেগে ফিরে আসে। মরক্কোর হয়ে দ্বিতীয় শট নিতে আসেন দলের সবচেয়ে বড় তারকা হাকিম, সফলও হন তিনি।

স্পেনের দ্বিতীয় শট ফিরিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। পরে মরক্কোর শট ফিরিয়ে দিয়ে স্পেনের আশা বাঁচিয়ে রাখেন উনাই সিমন। কিন্তু সার্জিও বুসকেটস শট মিস করলে ও হাকিমির বল জালে জড়ালে জয় নিশ্চিত হয় মরক্কোর।

বাংলাদেশ সময়: ১০:৫২:১২   ৫৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ