মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রথম পাতা » আন্তর্জাতিক » মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬



মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কৌশল হিসেবে মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ক্যারিবীয় সাগরে মোতায়েন থাকা বিশ্বের সবচেয়ে বড় ও সর্বাধুনিক রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে দ্রুত মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দিয়েছে পেন্টাগন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর শক্তি দ্বিগুণ হতে যাচ্ছে।

এর আগে গত ২২ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের দিকে একটি ‘আরমাডা’ (সশস্ত্র নৌবহর) এগিয়ে যাচ্ছে। ইউএসএস আব্রাহাম লিংকন নামের ওই যুদ্ধজাহাজটি বর্তমানে বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। এর সঙ্গে রয়েছে আরও তিনটি ডেস্ট্রয়ার জাহাজ।

সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ওমানে পরোক্ষ আলোচনা চললেও তাতে বড় কোনো অগ্রগতি না হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরান যদি পরমাণু চুক্তিতে না আসে, তবে ফলাফল হবে ‘খুবই ভয়ানক’। ধারণা করা হচ্ছে, এই হুমকি বাস্তবায়নের লক্ষ্যেই জেরাল্ড আর ফোর্ডকে ইউএসএস আব্রাহাম লিংকনের সঙ্গে যোগ দিতে পাঠানো হচ্ছে।

গত জানুয়ারি মাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ধরার অভিযানে অংশ নিয়েছিল এই জেরাল্ড আর ফোর্ড। ক্যারিবীয় অঞ্চলে কাজ শেষ হতেই এবার এটিকে ইরানের বিরুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে।

পারমাণবিক শক্তিচালিত এই বিশাল রণতরী ৭৫টির বেশি যুদ্ধবিমান বহন করতে পারে। এর সঙ্গে থাকবে গাইডেড-মিসাইল ক্রুজার ‘নরম্যান্ডি’ এবং আরও কয়েকটি ডেস্ট্রয়ার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে পৌঁছাতে জাহাজটির অন্তত এক সপ্তাহ লাগতে পারে।

বাংলাদেশ সময়: ১৬:২২:৪৩   ৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএলও সম্মেলনে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশের নাহিদা সোবহান
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স
যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ
ভয়াবহ বিস্ফোরণে মিয়ানমারে অন্তত ৪৬ জন নিহত
মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
গাজা দখলের ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানানোর আহ্বান হামাসের
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সংরক্ষণে ‘প্রস্তুত’ কাজাখস্তান: আইএইএ প্রধান
লেবাননে ইসরায়েলের হামলায় ৪ বাংলাদেশি আহত
গাজায় হামাসের সশস্ত্র শাখার নতুন প্রধান নিহত: দাবি ইসরাইলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ