সরিষাবাড়ীতে এমপি মুরাদের নির্দেশে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে এমপি মুরাদের নির্দেশে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
বুধবার, ৭ ডিসেম্বর ২০২২



---

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি’র নির্দেশে সারাদেশে বিএনপি-জামায়াত এর সন্ত্রাস, নৈরাজ্যে ও নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) বিকালে পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুলের নেতৃত্বে এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধ মঞ্চ সরিষাবাড়ী উপজেলা শাখার আয়োজনে সরিষাবাড়ী বাসস্ট্যান্ড হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শিমলা বাজারসহ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিক্ষোভ মিছিলটি পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ করে আগত নেতাকর্মীরা বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান দুখু, মুক্তিযোদ্ধ মঞ্চ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি জুয়েল রানা জিতু সহ ছাত্রলীগ নেতা শরীফ আহমেদ নীরব।

এছাড়াও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন আগামী (১০ ডিসেম্বর) বিএনপির গণ সমাবেশ কে কেন্দ্র করে দেশে যে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার সৃষ্টি করতে চায়, তা কখনোই হতে দেওয়া হবে না বলে জানান।

বাংলাদেশ সময়: ২৩:৪১:২৪   ৫৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ