সিদ্ধিরগঞ্জের দুই তেল চোর বন্দরে গ্রেপ্তার হলেও মূলহোতা অধরা 

প্রথম পাতা » ছবি গ্যালারী »  সিদ্ধিরগঞ্জের দুই তেল চোর বন্দরে গ্রেপ্তার হলেও মূলহোতা অধরা 
বুধবার, ৭ ডিসেম্বর ২০২২



---

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দুই তেল চোর ২ হাজার লিটার কালা তেল (ফার্নিস অয়েল)সহ বন্দর থেকে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হলেও মূলহোতা নাসিক ৬নং ওয়ার্ডের এসও রোড মন্ডলপাড়ার জাবেদ (৩৪) রয়েছে ধরাছোঁয়ার বাইরে। সে ওই এলাকার জাকির হোসেনের ছেলে।

ডিবির হাতে গ্রেপ্তারকৃতরা হলো-সিদ্ধিরগঞ্জ কলাবাগ মুন্সিপাড়া এলাকার মো: আলীর ছেলে মো শাকিল আহম্মদ(৩৫) ও সিদ্ধিরগঞ্জ গোদনাইল এসও রোড এলাকার চান মিয়ার ছেলে মো বাদল (৩৫) ।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান ভূঁইয়া জানান, দীর্ঘদিন যাবত তেল চোর চক্রের সদস্যরা বন্দর বালুচর এলাকায় নদীর পাড়ে কালা তেল মজুদ করে বিক্রি করে আসছিল। ৪ ডিসেম্বর ভোর রাতে ঢাকা মেট্রো-ঢ-৪১-০১৪৭ নম্বরে একটি ট্যাংকলরি দিয়ে তেল পাচারকালে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এবং জব্দ করা হয় ২ হাজার লিটার কালা তেল (ফার্নিস অয়েল)।

ডিবির আরেকটি সূত্র জানায়, এই চক্রের মূলহোতাদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

এদিকে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নাসিক ৬নং ওয়ার্ডের এসও রোড মন্ডলপাড়ার জাকির হোসেন এর পুত্র জাবেদ (৩৪) চোরাই তেল চুরি চক্রের সংঘবদ্ধ সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবত চক্রটি বন্দর মদনগঞ্জ লঞ্চঘাট এলাকায় চোরাইভাবে ফার্নিস (কালা তেল) ব্যবসা করে আসছে। তারা বিভিন্ন তেলের ডিপো হতে এবং চোরাই চক্রটি দীর্ঘদিন ধরে নদী দিয়ে চলমান বিভিন্ন জাহাজ হতে সুকৌশলে তেল চুরি করে চোরাই তেলের ব্যবসা করে আসছে। তাদের এই চোরাই তেল নারায়ণগঞ্জের বিভিন্ন তেল ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হয়। চক্রটিা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত ট্যাংকলরীর (ঢাকা মেট্রো-ঢ-৪১-০১৪৭) মাধ্যমে মহাসড়কে চলাচলরত ট্রাক/লরীর তেলের ট্যাংকি হতে গোপনে তেল চুরি করে আসছে। জব্দকৃত ট্যাংকলরীর মালিক হচ্ছে চক্রের সদস্য জাবেদ। তাকে আইনের আওতায় আনতে পারলে তেল চুরির চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৪৬   ৬৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ গেজেটে ৬ হাজার ৭৮৭ শহীদ মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
আলু চাষিদের ন্যায্যমূল্য ও সংরক্ষণে পদক্ষেপ নিচ্ছে সরকার : কৃষিমন্ত্রী
সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে : পর্যটনমন্ত্রী
যুক্তরাষ্ট্র-ইরানকে ‘বাস্তবসম্মত আলোচনার’ আহ্বান চীনের
শিশু নন্দিনী হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু
রূপগঞ্জে অভিযানে গিয়ে হামলার শিকার ঢাকা ডিবি পুলিশের ৩ সদস্য
এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে - আইনমন্ত্রী
বর্তমান সংসদের কোনো সদস্যকে ঋণখেলাপি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ