নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করবে বিকেএমইএ ও আইপাস বাংলাদেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করবে বিকেএমইএ ও আইপাস বাংলাদেশ
বুধবার, ৭ ডিসেম্বর ২০২২



---

নীট কারখানার নারী শ্রমিকদের পরিবার পরিকল্পনা, এমআর এবং নিরাপদ গর্ভপাত ও পরবর্তী স্বাস্থ্যসেবা দিতে বিকেএমইএ ও আইপাস বাংলাদেশ যৌথভাবে প্রকল্প পরিচালনা করবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এবং আইপাস বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ডা. সাঈদ রুবায়েত।

বিকেএমইএ ঢাকা কার্যালয়ে বুধবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় দুই প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘ইমপ্রুভিং সেক্সচ্যুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস ইন ঢাকা’ প্রকল্পের আওতায় বিকেএমইএ’র নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকার সদস্য কারখানায় নারী শ্রমিকদের পরিবার পরিকল্পনা, নিরাপদ গর্ভপাত এবং গর্ভপাত পরবর্তী স্বাস্থ্যসেবা দেওয়া হবে। এ লক্ষ্যে নারী শ্রমিকদের জন্য সচেতনতামূলক উদ্যোগের পাশাপাশি কারখানা পর্যায়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লজিস্টিক সুবিধা দেওয়া হবে। প্রকল্প পরিচালনায় সহযোগিতা করবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকারের সংস্থাসমূহ।

অনুষ্ঠানে বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, নীটওয়্যার শ্রমিকদের বৃহৎ অংশই নারী। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা গেলে নীটওয়্যার খাত তথা দেশ লাভবান হবে। সেই লক্ষ্যেই বিকেএমইএ ও আইপাস যৌথভাবে প্রকল্প পরিচালনা করবে। এর ফলস্বরূপ নারী শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতা একদিকে যেমন বৃদ্ধিপাবে তেমনি অসুস্থতার হার হ্রাস পাওয়ার পাশাপাশি অসুস্থতাজনিত কারণে উৎপাদন ব্যাহত হবে না। এ সময় তিনি প্রকল্পটির সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ২৩:৫০:১১   ৫৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ