আড়াইহজারে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, ৪ ড্রেজার জব্দ

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহজারে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, ৪ ড্রেজার জব্দ
বুধবার, ৭ ডিসেম্বর ২০২২



---

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একাধিক স্থানে ফসলি জমির মাটি বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার।

বুধবার বিকালে উপজেলার গোপালদী পৌরসভার লক্ষিবরদী নয়াপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়। অভিযান শুরু হয় বিকাল ৪টায়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অভিযানের সময় বড় বড় ৪টি ড্রেজার জব্দ করা হয়। এই সময় শত শত গ্রামবাসী আদালতের অভিযানকে সমর্থন জানান।

জানা গেছে, উপজেলার গোপালদী পৌরসভার লক্ষিবরদী নয়াপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল ফসলী জমি কেটে মাটি বিক্রি করে আসছিল। এতে অতিষ্ঠ হয়ে গ্রামবাসী ১৭ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি
লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের নির্দেশে বুধবার বিকালে পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে ৪টি ড্রেজার জব্দ করা হয়। ফলে বন্ধ হয়ে যায় অবৈব ভাবে বালু বিক্রি।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:০৬   ৭২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ