সিএমএম কোর্টে ব্যাপক নিরাপত্তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিএমএম কোর্টে ব্যাপক নিরাপত্তা
বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২



সিএমএম কোর্টে ব্যাপক নিরাপত্তা

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রবেশপথের ফটকে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়।

বুধবার (৭ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গ্রেফতারকৃত তিন শতাধিক আসামিদের আদালতে হাজির করার কথা রয়েছে।

বিএনপির ১০ ডিসেম্বরের মহাসমাবেশ কোথায় হবে এ নিয়ে আলাপ-আলোচনার মধ্যেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় রুহুল কবির রিজভী ও আমানউল্লাহ আমানসহ দলটির তিন শতাধিক নেতাকর্মী আটক হয়েছেন।

এছাড়া রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় হাজিরা দিতে আদালতে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি আদালতে পৌঁছান। পরে তিনি তার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবার চেম্বারে বসেন।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে দুই মামলার হাজিরা দেবেন তিনি।

ফখরুলের আইনজীবী মেজবা বলেন, ২০১৯ সালের ডিসেম্বর মাসে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগের করা দুই মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল সাড়ে ৯টার পর তিনি মামলার হাজিরা দিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের আদালতে উপস্থিত হবেন।

এদিকে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের পর মধ্যরাতে রাজধানীর প্রবেশপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ভোর পর্যন্ত গাবতলীতে তল্লাশি চৌকিতে স্বাভাবিক সময়ের চেয়ে বাড়তি পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল থেকেও রাজধানীতে আসা দূরপাল্লার পরিবহনগুলো থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ পরীক্ষা করে দেখেন তারা। জানতে চাওয়া হয় যাত্রীদের নাম, ঠিকানা এবং ঢাকার আসার কারণও। বাদ যাননি বাস চালক ও হেলপাররাও।

বাংলাদেশ সময়: ৯:৫৮:৩৩   ৫০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ