নতুন রূপে আসছে ‘লাইফ ইন আ মেট্রো’!

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন রূপে আসছে ‘লাইফ ইন আ মেট্রো’!
বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২



নতুন রূপে আসছে ‘লাইফ ইন আ মেট্রো’!

অনুরাগ বসুর পরিচালনায় বলিউডে ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘লাইফ ইন আ মেট্রো’ সিনেমাটি। এ ছবিতে তুলে ধরা হয়েছিল নগর জীবনের মানুষের গল্প। আবার সে প্রেক্ষাপটকে নতুন এক গল্পের মাধ্যমে রুপালি পর্দায় আনছেন নির্মাতা। নতুন এ সিনেমাটির নাম ‘মেট্রো…ইন দিনো’।

‘লাইফ ইন আ মেট্রো’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন শিল্পা শেঠি, কে কে মেনন, শাইনি অহুজা, কঙ্গনা রানাউত, ইরফান খান, কঙ্কনা সেনশর্মার মতো অভিনয়শিল্পীরা।

আগের ছবির মতো এ ছবিতেও থাকছে এক ঝাঁক তারকার মুখ। এ ছবিতেই পর্দায় জুটি হিসেবে প্রথম দেখা যাবে সারা আলি খান এবং আদিত্য রায় কাপুরকে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হওয়া এক প্রতিবেদন থেকে জানা যায়, আগের ছবির মতো এবারের নতুন ছবিতেও থাকছেন কঙ্কনা সেনশর্মা।

নতুন এ সিনেমাটিতে আরও অভিনয় করবেন অনুপম খের, নীনা গুপ্ত, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেন শর্মা, আলি ফজল এবং ফতিমা সানা শেখ। গতবারের মতো এবারও ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন প্রীতম।
বুধবার (৭ ডিসেম্বর) নির্মাতা কর্তৃপক্ষ নতুন এই ছবিটির ঘোষণা করেন। নতুন ছবিটি প্রসঙ্গে পরিচালকের বক্তব্য, ‘‘দীর্ঘ দিন ধরেই এ রকম একটা গল্পকে তৈরি করেছিলাম। তা ছাড়া এই গল্পটা আজকের সমাজে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক।’

অনুরাগের নিজস্ব প্রযোজনা সংস্থায় ছবিটি তৈরি হবে। তবে এবার তার সঙ্গে হাত মিলিয়ে নতুন ছবিটি যৌথভাবে প্রযোজনার জন্য এগিয়ে এসেছেন ভূষণ কুমার। ছবিটি কি আগের ছবির সিক্যুয়েল কি না, সে বিষয়ে মন্তব্য করেনি নির্মাতা। তবে বলিউডের বাতাসে গুঞ্জন উঠেছে নতুন প্রেক্ষাপটে নতুন গল্প নিয়েই তৈরি হবে এই ছবি। মিল শুধু তার কাঠামোয়।

বাংলাদেশ সময়: ১০:৪৬:২৭   ৪৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


​কালকিনিতে উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে সংসদ সদস্য খোকনের পরিদর্শন কক্ষ উদ্বোধন
বাবার মৃত্যুতে থমকে গেছে স্বপ্ন,বাদাম বেচে পড়াশোনা চালাচ্ছে মাদারীপুরের মেধাবী ছাত্র রবিউল
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল : মীর হেলাল
বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া
সরকারি অর্থ সাশ্রয়ে দৃষ্টান্ত, স্বচ্ছতায় অনন্য দুই ইউএনও
সরিষাবাড়ীতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার কয়েল চুরি, ২১ মামলার আসামিসহ গ্রেফতার ২
সদরপুরে হাতির সাথে ধাক্কা লেগে অটো রিকশা উল্টে শিশু নিহত
ফরিদপুর চিনিকলে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন
জামালপুরে অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ, যান চলাচল স্বাভাবিক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ