মিয়ানমারে অব্যাহত জান্তা বাহিনীর অভিযান

প্রথম পাতা » আন্তর্জাতিক » মিয়ানমারে অব্যাহত জান্তা বাহিনীর অভিযান
বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২



মিয়ানমারে অব্যাহত জান্তা বাহিনীর অভিযান

মিয়ানমারে জান্তা সেনা ও বিদ্রোহীদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। কোচিন, কারেন ও সাগাইং রাজ্যে দুপক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এরই মধ্যে কোচিনে সংঘর্ষে ৩০ জান্তা সেনা নিহতের দাবি করেছে বিদ্রোহীগোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স।

সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে, গত মঙ্গলবার (০৬ ডিসেম্বর) থেকে কোচিন, কারেন ও সাগাইং রাজ্যে অভিযান চালিয়েছে জান্তা বাহিনী। এ সময় বিদ্রোহীগোষ্ঠীগুলোর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় সেনাদের।

জান্তা বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষের খবরে শান রাজ্যের বিভিন্ন শহর থেকে সাধারণ মানুষ পালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। যদিও জান্তা সেনাদের সঙ্গে রাজ্যটিতে বিদ্রোহীদের সংঘর্ষের খবরকে গুজব বলছে প্রশাসন। গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

এদিকে মিয়ানমারজুড়ে জান্তা সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় বিদ্রোহীগোষ্ঠীগুলোর প্রশংসা করেছেন দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচি। সাধারণ মানুষের ওপর নির্যাতন নিপীড়ন সত্ত্বেও জান্তা সরকারের বিরুদ্ধে অনেকেই প্রতিবাদ করছেন বলেও জানান তিনি। নিজের সাবেক অর্থনৈতিক উপদেষ্টার মাধ্যমে দেশবাসীর উদ্দেশে সূচি এই বার্তা দেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরাবতি।

অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের একটি বিশেষ প্রতিনিধি দল মিয়ানমারে নিজেদের সফর বাতিল করেছে। মিয়ানমারের বিভিন্ন রাজ্যে জান্তা-সশস্ত্রগোষ্ঠী সংঘর্ষ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় সফর বাতিল করা হয় বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৩৮:৩০   ৬৪৮ বার পঠিত   #  #  #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ