শ্রীপুরে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

প্রথম পাতা » গাজীপুর » শ্রীপুরে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট
বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২



শ্রীপুরে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

গাজীপুরের শ্রীপুরে একটি টেক্সটাইল কারখানার তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি এলাকায় এসবিএস টেক্সটাইল কারখানার তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার পর কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কারখানার শ্রমিকরা জানায়, কারখানার পাশে টিনশেড গুদামটিতে বিপুল পরিমাণ তুলা ছিল। দুপুর প্রায় ১২টার দিকে গুদামে আগুন দেখতে পায় তারা। তাৎক্ষণিক কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। খবর পেয়ে শ্রীপুর, কাপাসিয়া, জয়দেবপুর ও ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।

কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা আবদুল বাতেন কালের কণ্ঠকে বলেন, ‘গুদামটিতে বিপুল পরিমাণ তুলা ছিল। ’ তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান জানান, আগুন ছড়িয়ে পুরো গুদাম জ্বলছে। তাঁদের সাতটি ইউনিট এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৫:৩৮:০২   ৫৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ