ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই

প্রথম পাতা » গাজীপুর » ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬



ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিউএফটি) টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিস্ক) প্রতিষ্ঠার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই স্মারকে সই করা হয়।

স্মারক সই অনুষ্ঠানে বিউএফটির পক্ষে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, এবং উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিপিডিটির মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, পরিচালক (পেটেন্ট ও শিল্প নকশা) ড. অশোক কুমার রায় এবং উপপরিচালক (পেটেন্ট) মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বলা হয়, এ উদ্যোগের মাধ্যমে পেটেন্ট ডেটাবেইস, প্রযুক্তিগত তথ্য ও সহায়ক সেবায় প্রবেশাধিকার নিশ্চিত করে গবেষণা ও উদ্ভাবন জোরদার করা হবে এবং মেধাস্বত্বের সুরক্ষা, বাণিজ্যিকীকরণ ও হস্তান্তর উৎসাহিত করা হবে।

চুক্তি অনুযায়ী, ডিপিডিটি জাতীয় ফোকাল পয়েন্ট হিসেবে টিস্ক নেটওয়ার্ক সমন্বয় করবে এবং প্রশিক্ষণসহ বৈশ্বিক পেটেন্ট তথ্যভাণ্ডারে প্রবেশাধিকার নিশ্চিত করবে।

অন্যদিকে বিউএফটি প্রয়োজনীয় অবকাঠামো, জনবল ও পরিচালন ব্যবস্থা নিশ্চিত করবে এবং একাডেমিক ও শিল্প খাতে টিস্ক সেবার প্রসার ঘটাবে। সমঝোতা স্মারকে একটি পর্যবেক্ষণ কাঠামো অন্তর্ভুক্ত রয়েছে এবং এটি তিন বছর মেয়াদি, যা পারস্পরিক সম্মতিতে নবায়নযোগ্য।

বাংলাদেশ সময়: ১৭:২১:৪৭   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ