ফখরুল-আব্বাসকে আটকের কারণ জানাল ডিবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফখরুল-আব্বাসকে আটকের কারণ জানাল ডিবি
শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২



ফখরুল-আব্বাসকে আটকের কারণ জানাল ডিবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে বিএনপির সিনিয়র এ দুই নেতার আটকের বিষয়টি স্বীকার করে ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার তাদের আটকের অভিযোগ করেন।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার উত্তরার বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। একই সময় (রাত সোয়া ৩টার দিকে) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকেও তার শাহজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাতে কমলাপুর স্টেডিয়াম ও মিরপুর বাঙলা কলেজ মাঠ পরিদর্শন শেষে বাসায় ফেরেন মির্জা আব্বাস।

বাসায় যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘দুই মাঠ পরিদর্শন করেছি। আগামী ১০ ডিসেম্বর যেকোনো মূল্যে সমাবেশ হবে। সারা দেশের নেতাকর্মীদের দ্রুতই সমাবেশের স্থান জানিয়ে দেয়া হবে। স্থায়ী কমিটি ও মহানগর নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব কোথায় সমাবেশ হবে। এরপর চূড়ান্ত স্থান নির্ধারণ সম্পর্কে জানানো হবে।’

এর আগে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিএনপির প্রতিনিধিদল ডিএমপি সদর দফতরে যায়। পরে তারা ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসে। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করে তারা।

বৈঠকে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার জন্য রাজধানীর কমলাপুর স্টেডিয়াম মাঠের অনুমতি চান বিএনপি নেতারা।

তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিএনপিকে মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে গণসমাবেশ করার প্রস্তাব দেয়া হয়।

বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, ‘সমাবেশ করার জন্য ডিএমপির পক্ষ থেকে ভেন্যু হিসেবে মিরপুর বাঙলা কলেজ মাঠের প্রস্তাব করা হয়েছে। তবে আমরা কমলাপুর স্টেডিয়াম মাঠে সমাবেশ করার কথা বলেছি। তবে আজ (বৃহস্পতিবার) রাতেই দুই মাঠ পরিদর্শন করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

বাংলাদেশ সময়: ১১:৪০:৩৯   ৪৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ