বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের

প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬



বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের

নারী বিশ্বকাপ বাছাইপর্বের সূচি গতকাল প্রকাশ করেছে আইসিসি। নেপালে শুরু হতে যাওয়া বাছাইপর্বের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ১৫ সদস্যের দলে যথারীতি নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। তার ডেপুটি হিসেবে থাকছেন নাহিদা আক্তার।
এ ছাড়া নিয়মিত তারকারই থাকছেন বিশ্বকাপ বাছাইপর্বের দলে। অন্যদিকে স্ট্যান্ডবাই হিসেবে ৫ জনকে রেখেছে বিসিবি। টুর্নামেন্টটিতে খেলতে আগামী ১২ জানুয়ারি বাংলাদেশ ছাড়বেন জ্যোতি-মারুফা আক্তাররা।

আগামী ১৮ জানুয়ারি নেপালের দুই স্টেডিয়াম কীর্তিপুর ও মুলপানিতে বাছাইপর্ব শুরু হবে।
উদ্বোধনী দিনে বাংলাদেশও মাঠে নামবে। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। ১০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ গ্রুপে পড়েছে। গ্রুপের অপর তিন সঙ্গী হলো—পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ড।
২০ জানুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। অন্যদিকে ২২ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে খেলার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৪ জানুয়ারি আয়ারল্যান্ডের মুখোমুখি হবে মারুফা আক্তার-ফারজানা হক পিংকিরা।

আগামী জুন-জুলাইয়ে নারী বিশ্বকাপের ১০ম আসর হবে ইংল্যান্ডে। ইতিমধ্যে ৮ দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বাকি ৪ টিকিটের জন্য বাছাইপর্বে লড়বে ১০ দল।
৫ দল করে দুটি গ্রুপে ভাগ হওয়া শীর্ষ তিন দল সুপার সিক্সে জায়গা পাবে। সেখানে প্রতিপক্ষ হিসেবে এক গ্রুপের দল অন্য গ্রুপের দলগুলোকে পাবে।

শেষ পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষে যে চার দল থাকবে তারা অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গী হবে। বাছাই পর্বের ম্যাচ হবে দুটি ভেন্যুতে—কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড ও মুলপানি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে। মূলপর্বে নামার আগে নেদারল্যান্ডস ও থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের স্কোয়াড—
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মোস্তারি, ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন।

স্ট্যান্ডবাই—শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া ও হাবিবা ইসলাম পিংকি।

বাংলাদেশ সময়: ১৮:০১:৩১   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ
সাকার গোলে আর্সেনালের জয়
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ