প্রশাসনের পক্ষপাত নিয়ে অভিযোগের বিষয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রশাসনের পক্ষপাত নিয়ে অভিযোগের বিষয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬



প্রশাসনের পক্ষপাত নিয়ে অভিযোগের বিষয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

নির্বাচন ঘনিয়ে আসতেই বিভিন্ন রাজনৈতিক দল বা গোষ্ঠীর পক্ষ থেকে প্রশাসনের পক্ষপাতের যে অভিযোগ তোলা হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই বলে দাবি করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি।

ড. শেখ আব্দুর রশীদ বলেন, ‘নির্বাচন সামনে এলে কেউ কোনো কারণে সংক্ষুব্ধ হলে এ ধরনের অভিযোগ করেই থাকে। এটি নতুন কিছু নয়, আগেও এমনটা করা হয়েছে। তবে মাঠ প্রশাসনের কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়, তবে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

মাঠ প্রশাসনে বড় কোনো রদবদল বা কর্মকর্তাদের বদলির গুঞ্জন নিয়ে তিনি জানান, সরকার আপাতত এ নিয়ে কিছু ভাবছে না। তবে বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের (ইসি) এখতিয়ারে। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাউকে বদলি বা রদবদল করা প্রয়োজন মনে করে, তবে তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

মন্ত্রিপরিষদ সচিবের মতে, বর্তমান প্রশাসনের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে। তিনি বিশ্বাস করেন, বর্তমান জনবল ও কাঠামো দিয়েই একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া সম্ভব। কোনো ধরনের অহেতুক অভিযোগে বিভ্রান্ত না হয়ে প্রশাসনকে তার স্বাভাবিক গতিতে কাজ করতে দেয়ার আহ্বানও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:৪৬   ১৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার,সরকারের কোটি টাকা রাজস্ব ফাঁকি
সালথায় আড়াই মাস ধরে নিখোঁজ কিশোর ইমরান, শেষ সন্ধানের আশায় কাঁদছেন বাবা-মা
শিক্ষার মানোন্নয়ন ও মাদক-বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বোয়ালমারী-সালথা সীমান্তে ফের উত্তেজনা: প্রশাসনের বৈঠকের পরদিনই ২ যুবককে কুপিয়ে জখম
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কর্মকালীন নিষ্ঠা ও দক্ষতার প্রশংসা, জেলা প্রশাসনের বিদায় সংবর্ধনা
শিক্ষার্থীদের ৫ ওয়াক্ত নামাজে উৎসাহিত করতে আলফাডাঙ্গায় বিশেষ উদ্যোগ, অর্থায়নে শিক্ষা কর্মকর্তা
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ